ছক্কা হাঁকিয়ে ১১ কোটিতে পাঞ্জাবে লিয়াম লিভিংস্টোন

ছক্কা হাঁকিয়ে ১১ কোটিতে পাঞ্জাবে লিয়াম লিভিংস্টোন

ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে নিয়ে দলগুলোর আগ্রহ থাকবে, আগেই জানা গিয়েছিল। তাই বলে এত, সেটা কেউ বোঝেনি। সাড়ে ১১ কোটিতে লিভিংস্টোনকে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। লিয়াম লিভিংস্টোনকে নিয়ে লড়াই করেছিল পাঞ্জাব ও কলকাতা। শেষের দিকে যোগ দেয় গুজরাট ও সানরাইজার্সও। দ্বিতীয় দিনে প্রথম ১০ কোটির ওপর দর ওঠে এই ইংলিশ অলরাউন্ডারের। শেষ পর্যন্ত এক কোটি বেজ প্রাইজে থাকা এই ক্রিকেটারকে সাড়ে ১১ কোটি টাকায় তাকে কেনে পাঞ্জাব।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক

২০১৭ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় লিভিংস্টোনের। এরপর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন বিভিন্ন লিগে। গত বছর পাকিস্তানের বিপক্ষে অনবদ্য এক সেঞ্চুরিতে নিজের প্রতিভার জানান দেন ডানহাতি এই ব্যাটার। তাছাড়া ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো পারফর্ম করায় আইপিএলের দলগুলোর কাছেও আগ্রহের তুঙ্গে রয়েছেন তিনি।

 গত বছরের আইপিএলের তাঁর পরিসংখ্যান

গত বছরের আইপিএলের তাঁর পরিসংখ্যান

২০২১ সালের আইপিএলে ইংল্যান্ড তারকার গড় ছিল ৮.৪। স্ট্রাইক রেট ছিল ১০২.৪৪। বল করেননি। লিভিংস্টোনের সুখ্যাতি আছে মারকুটে ব্যাটার হিসেবে। বড় বড় ছক্কা হাঁকাতে পারেন তিনি। বল হাতে উইকেট নেওয়ার ক্ষমতা আছে তার। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ম্যাচে মাত্র ৩৩ রান করেছিলেন। কিন্ত বল হাতে নিয়েছিলেন পাঁচ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচে (১৩ ইনিংস) লিভিংস্টোন করেছেন ২৮৫ রান। সর্বোচ্চ ১০৩ রান করেছেন। গড় ২৩.৭৫। স্ট্রাইক রেট ১৫৮.৩৩। ১৪ টি চার মেরেছেন। ছক্কা মেরেছেন ২০ টি। হাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২ ইনিংসে ১২ উইকেট নিয়েছেন। গড় ৭.৫৮। স্ট্রাইক রেট ১৬.৫। গড় ১৯.৫৮।

দ্বিতীয় দিনের নিলাম শুরু

দ্বিতীয় দিনের নিলাম শুরু

বেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনের নিলাম শুরু হয়েছে। আইপিএলের এবারের আসরের নিলামে নাম রয়েছে ৬০০ জন ক্রিকেটারের। এর মধ্যে প্রথম দিনের নিলামে উঠেছিলেন ১০৬ জন ক্রিকেটার।

সেট ২ ক্যাপড ব্যাটসমানদের তালিকা

সেট ২ ক্যাপড ব্যাটসমানদের তালিকা

এই তালিকা থেকে এইডেন মার্করামকে ২ কোটি ৬০ লাখ টাকায় দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এক কোটি ১০ লাখ রুপিতে মান্দীপ সিংকে দলে নিয়েছে দিল্লী ক্যাপিটাল। এক কোটি টাকায় আজিঙ্কা রাহানেকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই সেট থেকে দল পাননি ডেভিড মালান, মার্নাস ল্যাবুশেন, সৌরভ তিওয়ারি, ইয়ন মরগান, চেতেশ্বর পুজারা ও অ্যারন ফিঞ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+