টসে হেরে প্রথমে ব্যাট করতে হবে বিরাটদের, চমক রেখে দল গঠন ভারতের
ভারতের বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত্ নিল ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে একটি করে ম্যাচ জিতে রয়েছে ইংল্যান্ড এবং ভারত। ফলে এই ম্যাচ যে জিতবে, সেই দলই সিরিজ পকেটে পুরে নেবে।

ইংল্যান্ডে বিরুদ্ধে দলে তিনটি পরিবর্তন করেছেন ভারত অধিনায়ক। কেএল রাহুলের পরিবর্তে তৃতীয় ওডিআইতে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন দীনেশ কার্তিক। এছাড়া এই ম্যাচে সিদ্ধার্থ কলের পরিবর্তে দলে এসেছেন ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদবের পরিবর্তে প্রথম দলে জায়গা পেয়েছেন শার্দূল ঠাকুর।
ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, 'বিশ্বের এক নম্বর দলের বিরুদ্ধে খেলতে যখন নামছি তখন নিজেদের সেরা দল নিয়েই আমাদের নামতে হবে। নিজেদের প্রমাণ করে ফিরে আসতে হবে খেতাব জিততে হলে। আশাবাদী দল ঘুরে দাঁড়াতে পারবে এই ম্যাচে।'
ভারতের মতো একাধিক পরিবর্তন না আনলেও বাধ্য হয়ে এই ম্যাচে দলে একটি পরিবর্তন আনতে হয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টকে। গত ম্যাচে আঙুলে চোট পাওয়া জেসন রয়ের পরিবর্তে এই ম্যাচে ইংল্যান্ডের প্রথণ একাদশে সুযোগ পেয়েছেন জেমস ভিন্স।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান বলেন, 'ভারতের বিরুদ্ধে আরও একচি কঠিন পরীক্ষা হতে চলেছে আমাদের। এই উইকেটটা খুবই ভাল। ১০০ ওভারের ম্যাচের জন্য একদম উপযুক্ত উইকেট এটা।'
এখন দেখার ওডিআই সিরিজের শেষ ম্যাচ জিতে চওড়া হাসি দেখা যায় কার মুখে।












Click it and Unblock the Notifications