ইংল্যান্ডের বিরুদ্ধে টস হারলেও প্রথমে ব্যাটিং করার সুযোগ পেল ভারত, কোনও পরিবর্তন কি এল দলে?

ইংল্যান্ডের বিরুদ্ধে টস হারলেও প্রথমে ব্যাটিং করার সুযোগ পেল ভারত, কোনও পরিবর্তন কি এল দলে?

ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেডে টি২০ বিশ্বকাপ ২০২২-এর দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেল ভারত। ভারতীয় দলে কোনও পরিবর্তন আসেনি। দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থের মধ্যে কে খেলবেন তা নিয়ে একটা কৌতুহল থাকলেও বাস্তবে দেখা গেল, জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলা দলকেই ধরে রেখেছে ভারত।

ইংল্যান্ডের বিরুদ্ধে টস হারলেও প্রথমে ব্যাটিং করার সুযোগ পেল ভারত, কোনও পরিবর্তন কি এল দলে?

ভারতের প্রথম পছন্দ উইকেটরক্ষক ছিলেন দীনেশ কার্তিক। তাঁকে ফিনিশার হিসেবে প্রথম চার ম্যাচে সুযোগ দেওয়া হলেও প্রত্যাশিত পারফর্ম তিনি করতে পারেননি। জিম্বাবোয়ের বিরুদ্ধে কার্তিকের পরিবর্তে এই টুর্নামেন্টে প্রথম খেলানো হয় ঋষভ পন্থকে। টসের পর রোহিত শর্মা বলেছেন, "যে ভাবেই হোক আমরা প্রথমে ব্যাটিং করতে চেয়েছিলাম। আমরা ভাল ক্রিকেট খেলেছি এবং আরও একটা সুযোগ আমাদের কাছে সেই রকম খেলার যেমনটা আমরা পুরো টুর্নামেন্টে খেলে আসছি। সাম্প্রতিক অতীতে এদের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি আমরা ফলে কোথায় শক্তি এবং দুর্বলতা সেই বেশি ওয়াকিবহল। সেই ফাঁক ফোকর গুলো কাজে লাগানোটা জরুরি। আমরা একই দল ধরে রেখেছি"

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টসের পর বলেন, "আমরা প্রথমে বোলিং করব। আমাদের এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। দলে দু'টি পরিবর্তন রয়েছে। ডেভিড মালান এবং মার্ক উড চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছে। ওদের পরিবর্তে খেলছে ফিলিপ সল্ট এবং ক্রিস জর্ডান।"

চলতি টি ২০ বিশ্বকাপে একটি ম্যাচও এর আগে অ্যাডিলেডে খেলনি ইংল্যান্ড। এটাই অ্যাডিলেডে তাদের প্রথম ম্যাচ হতে চলেছে।

ভারত:

কে এল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, অর্শদীপ সিং

ইংল্যান্ড:

জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুকস, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, ক্রিস জর্ডান

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+