IND vs ENG: কটকে রোহিত, বিরাটদের সামনে নানা নজিরের হাতছানি, জেনে নিন একনজরে

IND vs ENG: কাল কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক। তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ভারত জিতেছে নাগপুরে।

ফলে ইংল্যান্ডকে সিরিজ জিইয়ে রাখতে হলে কাল জিততেই হবে। ব্রেন্ডন ম্যাকালাম সাদা বলের হেড কোচ হওয়ার পর প্রথম হারলেন টি২০ সিরিজ, চলতি সফরেই। এবার ওডিআই সিরিজেও কোণঠাসা থ্রি লায়ন্স।

IND vs ENG

পরিসংখ্যান বলছে, ভারত কটকের ম্যাচে নামবে ফেভারিট হিসেবেই। তার কারণ, গত ২০ বছরে ভারতে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড ৩১টি একদিনের আন্তর্জাতিক খেলেছে। জিতেছে মাত্র পাঁচটিতে। শেষ জয় ২০২১ সালে পুণেতে।

২০২১ সালে পুণেতে ভারতকে ৩৯ রানে হারিয়েছিল ইংল্যান্ড। তার আগে ২০১৭ সালে ইডেনে হারিয়েছিল ৫ রানে। ২০১৩ সালে রাজতোটে ৯ রানে ও ধরমশালায় ভারতকে ৭ উইকেটে পরাস্ত করেছিল ইংল্যান্ড। ২০০৬ সালে জামশেদপুরে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল তারা।

কালকের ম্যাচে বিরাট কোহলি দলে ফিরছেন। বিরাট নাগপুরে হাঁটুর সমস্যার কারণে খেলতে পারেননি। ম্যাচ শুরুর আগে ফিটনেস টেস্টে ব্যর্থ হন। কাল ৯৪ রান করলে একদিনের আন্তর্জাতিকে দ্রুততম হিসেবে বিরাট ১৪ হাজার ওডিআই রান পূর্ণ করবেন।

রোহিত শর্মার ফর্ম খুব খারাপ চলছে। যদিও ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক চিন্তিত নন। নাগপুরের আগে শ্রীলঙ্কায় রোহিতের ওডিআই ইনিংসগুলির কথা মনে করিয়ে কোটাক বলেন, ভারত অধিনায়কের খারাপ সময় চলছে। তবে সে অর্থে বড় কোনও সমস্যা নেই।

রোহিত শর্মা যদি ১৩২ রান করেন তাহলে একদিনের আন্তর্জাতিকে তাঁর ১১ হাজার রান পূর্ণ হবে। শ্রেয়স আইয়ার নাগপুরে অর্ধশতরান করলেও বিরাট দলে ফিরলে তিনি বাদ পড়তে পারেন। ওডিআইয়ে ২৫০০ রান পূর্ণ করতে শ্রেয়সের ২০ ও শুভমান গিলের ৮৫ রান প্রয়োজন।

একদিনের আন্তর্জাতিকে ২০০টি উইকেট নিতে মহম্মদ শামির দরকার ৪ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০তম শিকার থেকে হার্দিক পাণ্ডিয়া রয়েছেন ৫ কদম দূরে। কুলদীপ যাদবের জায়গায় বরুণ চক্রবর্তীকে খেলাতে পারে ভারত। তবে কুলদীপ যদি খেলেন এবং ২টি উইকেট পান তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট-সংখ্যা হবে ৩০০। ইংল্যান্ডের আদিল রশিদ আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০তম উইকেট থেকে ২ শিকার দূরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+