শেষ লর্ডসের লড়াই, হৃদয় জিতলেও বিশ্বকাপ অধরাই থাকল মিতালি এন্ড কোংয়ের

লর্ডসের মাঠে লড়ল ভারতীয় মেয়েরা, হৃদয় জিতলেও কাপ থেকে গেল অধরা 

করল, লড়ল, জিতল- তবে হৃদয়। ২০১৭ মহিলা বিশ্বকাপের ফাইনালে দারুণ লড়েও কাপ ঘরে তোলা ভারতীয় মহিলাদের। ভারতকে ৯ রানে হারিয়ে চতুর্থবারের জন্য বিশ্বকাপ ঘরে তুলল ইংল্যান্ড।

বিশ্বকাপ অধরা মিতালি এন্ড কোংয়ের

রবিবার লর্ডসে বিশ্বকাপ ঘরে তোলার জন্য ভারতীয় মহিলাদের লক্ষ্য ছিল ২২৯ রান। এদিন শুরুতেই স্মৃতি মান্ধনা প্যাভিলিয়নে ফেরত যান। স্রাবসোল মান্ধনাকে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরিয়ে প্রথম ঝটকাটা দেন। এরপর ওপেনার পুনম রাউতের সঙ্গে লড়াইটা শুরু করেন অধিনায়ক মিতালি রাজ। কিন্তু মিতালিকে রাজত্ব বেশি বিস্তার করতে দেননি ইংলিশ বোলাররা। রান চুরি করতে গিয়ে রানআউট হন ভারত অধিনায়ক। এরপর সেমিফাইনালে অস্ট্রেলিয়া জয়ের নায়ক হরমনপ্রীত কউরের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন ওপেনার পুনম রাউত। অর্ধশতরান করেন পুনম। কিন্তু ৫১ রানেই হার্টলের বলে প্যাভিলিয়নের রাস্তা ধরেন হরমনপ্রীত। কখনও বড় শট খেলে এবং স্ট্রাইক রোটেট করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন পুনম। এবার তাঁর সঙ্গী হন ভেদা কৃষ্ণমূর্তি। বিশ্বকাপের ফাইনালে যেকোনও ভারতীয় ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেবেন পুনম , এরকম যখন মনে হচ্ছে, তখনই আউট ভারতের ওপেনার। ৮৬ করে স্রাবসোলের বলে এলবিডাব্লু হয়ে যান তিনি। জয়ের ধারায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ভারতীয় মহিলা বাহিনী ঠিক এমনটা যখন মনে হচ্ছে, ঠিক তখনই নাটকীয় পট পরিবর্তন। পুনমের আউটের পরপরই সুষমা ভর্মা, ঝুলন গোস্বামী আউট হয়ে যান। এরপর ১৯ বছরের দীপ্তি শর্মা -ছোট লড়াকু ইনিংস ফের চাঙ্গা করে দেয় ভারতীয় ফ্যানদের। নিজের প্রথম বিশ্বকাপের মঞ্চে কামাল করে দেন এই লড়াকু মেয়েটি। কিন্তু ১১ বলে ১৪ রানে থমকে যায় দীপ্তির লড়াই। আবার আঘাত হানেন স্রাবসোল। এরপর আর লর্ডসে ইতিহাস তৈরি হল না ভারতীয় মেয়েদের। পরপর উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ২১৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ৯ রানে ভারতকে হারিয়ে চতুর্থবারের জন্য বিশ্বকাপ জিতে নিল ইংল্যান্ড। ৬টি উইকেট নেন ইংল্যান্ডের স্রাবসোল।

পারল না ভারতীয় দল

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুটা মন্দ করেননি ইংল্যান্ডের দুই ওপেনাররা।উইনফিল্ড, বিউমন্ট জুটি। প্রাথমিক ঝটকা দেন রাজেশ্বরী গায়কোয়াড। ২৪ রানে উইনফিল্ডকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন তিনি। বিউমন্টকে ফিরিয়ে দেন পুনম যাদব। এরপর যখন ভারতীয় বোলারদের তুচ্ছ করে জাঁকিয়ে বসছেন সারা টেলর হেথার নাইট জুটি। ঠিক তখনই ইংল্যান্ড ইনিংসকে কাঁপিয়ে দেন ঝুলন গোস্বামী। এদিন শুরু থেকে দুরন্ত ফর্মে ছিলেন ঝুলন গোস্বামী। শিখা পান্ডে একটা প্রান্ত থেকে যখন ইংল্যান্ড ক্রিকেটারদের সহজ রান তুলে দিচ্ছিলেন, ঠিক তখনই অন্য প্রান্তে মেডেন ওভার দিচ্ছিলেন বঙ্গ ললনা ঝুলন। তবে সবচেয়ে বড় আঘাতটা করেন পরপর দু'বলে দু'উইকেট নিয়ে। ৪৫ রান করা সারা টেলরকে আউট করার পরের বলেই স্কিভারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন তিনি। ঝুলনের এই ধাক্কা সামলে খুব একটা ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। এরপর ফের আঘাত হানেন ঝুলন উইলসনের উইকেটও তুলে নেন তিনি। ইংলিশ অধিনায়ক হেরাথ নাইটকে ফেরত পাঠিয়ে দেন পুনম যাদব। এদিন দুরন্ত বোলিংয়ের পাশাপাশি দারুণ ফিল্ডিং করেন ভারতীয় মেয়েরা। তারই ফল ব্রান্টকে ডিরেক্ট হিটে রানআউট করে দেন দীপ্তি শর্মা। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৮ রান করেন ইংল্যান্ড।

কাজে এল না ঝুলনের লড়াই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+