১৬ বছর পর পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলবে ইংল্যান্ড, জেনে নিন সূচি

১৬ বছর পর পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলবে ইংল্যান্ড, জেনে নিন সূচি

দীর্ঘ ১৬ বছর পর ফের পাকিস্তানে ক্রিকেট খেলতে যাবে ইংল্যান্ডকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবি এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তথা ইসিবি-র তরফে একযোগে এই খবর জানানো হয়েছে। মুহুর্তকে ঐতিহাসিক বলে আখ্যা দিচ্ছে ওয়াসিম আক্রমের দেশের ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার মতো দেশও তাদের মাটিতে ক্রিকেট খেলতে আগ্রহী বলে আশা প্রকাশ করেছে পিসিবি।

ইংল্যান্ডের পাকিস্তান সফর

ইংল্যান্ডের পাকিস্তান সফর

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ২০২১ সালে পাকিস্তানে ক্রিকেট খেলতে যাচ্ছে ইংল্যান্ড। ওই বছরের ১২ অক্টোবর করাচি পৌঁছোচ্ছে ইয়ন মর্গ্যানরা। দুই দলের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে বলে পিসিবি-র তরফে জানানো হয়েছে।

ইংল্যান্ডের পাকিস্তান সফরের সূচি

ইংল্যান্ডের পাকিস্তান সফরের সূচি

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ২০২১ সালের ১৪ অক্টোবর করাচিতে দুই দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর একই মাঠে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর দুই দল একসঙ্গে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে বলে জানানো হয়েছে।

শেষ বার দেখা

শেষ বার দেখা

২০০৫ সালে শেষবার পাকিস্তান সফরে এসেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। দুই দলের মধ্যে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। ৩-২ ব্যবধানে ওয়ান ডে সিরিজও জিতেছিল প্রতিবেশী দেশ।

ইংল্যান্ডে শ্রীলঙ্কা ও পাকিস্তান

ইংল্যান্ডে শ্রীলঙ্কা ও পাকিস্তান

২০২১ সালের ২৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে তিনটি ওয়ান ডে খেলবে শ্রীলঙ্কা। ৮ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে তিনটি ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ক্রিকেট দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+