টেস্ট চলাকালীনই করোনার থাবা ইংল্যান্ড দলে, ছিটকে গিয়ে ভারতের বিরুদ্ধে অনিশ্চিত এই তারকা

এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্ট আগামী শুক্রবার থেকে। তার আগে দুই শিবিরেই করোনার থাবা। গতকালই রোহিত শর্মা করোনা আক্রান্ত হয়েছেন। এবার করোনার কারণে ছিটকে গেলেন ইংল্যান্ডের উইকেটকিপার বেন ফোকস। তাও কিনা হেডিংলি টেস্ট চলার মধ্যেই। তড়িঘড়ি কোভিড পরিবর্ত হিসেবে স্যাম বিলিংসকে দলে নিয়েছে ইংল্যান্ড।

টেস্ট চলাকালীন করোনা আক্রান্ত ইংল্যান্ডের উইকেটকিপার

ইতিমধ্যেই প্রথম দুটি টেস্ট জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে বেন স্টোকসের ইংল্যান্ড। লর্ডস ও নটিংহ্যাম টেস্টে জয় এসেছিল ৫ উইকেটের ব্যবধানে। লিডস টেস্টের আজ চতুর্থ দিন। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৯ রানের জবাবে ব্যাটিং বিপর্যয় সামলেও ৩৬০ রানে পৌঁছেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই পাঁচ উইকেট খুইয়েছে কিউয়িরা, লিড ১৫০ পেরিয়েছে। ফলে এই টেস্টও ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা থাকছেই। ৩-০ ব্যবধানে টেস্টের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ভারতের বিরুদ্ধে সিরিজ ড্রয়ের লক্ষ্যে নামবে ইংল্যান্ড।

ইংল্যান্ড দারুণ ছন্দে রয়েছে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের তৃতীয় দিনেই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বেন ফোকসের। ল্যাটারাল ফ্লো টেস্টে। গতকাল তিনি পিঠের অস্বস্তির কারণে উইকেটকিপিং করতে পারেননি। ফলে গ্লাভস হাতে তুলে নিতে হয়েছিল জনি বেয়ারস্টোকে। বিকেলে ফোকসের করোনা ধরা পড়ে। ইংল্যান্ড শিবিরের আশা, ভারতের বিরুদ্ধে টেস্টের আগে সুস্থ হয়ে যাবেন ফোকস। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার চলতি সিরিজে করোনা আক্রান্ত হন। এমনকী সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে লিডসের ড্রেসিংরুমে নেই ইংল্যান্ডের ব্যাটিং কোচ মার্কাস ট্রেসকোথিক। এবার ফোকসের সংক্রমণ ধরা পড়ল। ফলে ভারতের পাশাপাশি ইংল্যান্ড দলেও করোনার থাবা। আজই জানা যায়, ভারত অধিনায়ক রোহিত শর্মা করোনা আক্রান্ত। তিনি ফিট হয়ে এজবাস্টনে খেলতে না পারলে ভারতকে নেতৃত্ব দিতে পারেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বোলিং আক্রমণের বিরুদ্ধে অনভিজ্ঞ ওপেনিং জুটি নামাতে হবে ভারতকে।

টেস্ট চলাকালীন কারও করোনা ধরা পড়লে তাঁর পরিবর্ত নেওয়া যায়। ফলে স্যাম বিলিংসকে ডেকে নেওয়া হয়েছে। অনুমোদন দিয়েছে আইসিসিও। বিলিংস কেন্টের হয়ে ভাইটালিটি ব্লাস্ট খেলছিলেন। তাঁকে সরাসরি টেস্ট দলের সঙ্গে যোগ দিয়ে উইকেটকিপিং করতে বলা হয়। ফোকস করোনা আক্রান্ত হলেও ইংল্যান্ড দলের আর কারও শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ নেই বলেও জানানো হয়েছে। একইসঙ্গে এটাও জানানো হয়েছে যে, যদি কারও করোনা উপসর্গ থাকে তাহলে দ্রুত তা জানাতে হবে এবং সঙ্গে সঙ্গে পরীক্ষার বন্দোবস্ত হবে। আপাতত গোটা দল সবরকম স্বাস্থ্যবিধি মেনেই খেলছে বলে জানিয়েছে ইসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+