কনওয়ে-সাউদি যুগলবন্দিতেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জিততে ব্যর্থ নিউজিল্যান্ড

কনওয়ে-সাউদি যুগলবন্দিতেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জিততে ব্যর্থ নিউজিল্যান্ড

ডেভন কনওয়ের দুর্দান্ত ব্যাটিং ও টিম সাউদির নিখুঁত বোলিংয়েও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জিততে ব্যর্থ হল নিউজিল্যান্ড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই দলের লর্ডস টেস্ট ড্র দিয়ে শেষ হয়েছে। ওপেনার ররি বার্নসের লড়াকু শতরান সত্ত্বেও প্রথম ইনিংসে পিছিয়ে পড়া ইংল্যান্ড ডম সিবলে ও জো রুটের ব্যাটে ভর করে কোনওভাবে বৈতরণী পার করে।

কনওয়ে-সাউদি যুগলবন্দিতেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জিততে ব্যর্থ নিউজিল্যান্ড

ঐতিহাসিক লর্ডসে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ম্যাচের প্রথম ইনিংসে ৩৭৮ রান তুলেছিল কিউয়িরা। অভিষেক টেস্টেই ২০০ রানের অনবদ্য ইনিংস খেলে লর্ডসে ইতিহাস রচনা করেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। ৬১ রানের লড়াকু ইনিংস খেলেন হেনরি নিকোলস। ওই ইনিংসে ইংল্যান্ডের হয়ে উইকেট ৪ নেন অলি রবিনসন। ৩ উইকেট নেন মার্ক উড।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার ররি বার্নস শতরান করলেও ইংল্যান্ডের বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হন। ২৭৫ রানে শেষ হয় ব্রিটিশদের ইনিংস। ২৯৭ বলে ১৩২ রানের লড়াকু ইনিংস খেলেন বার্নস। এই ইনিংসে ৬ উইকেট নেন টিম সাউদি। ৩ উইকেট নেন কাইল জেমিসন। ইংল্যান্ডের পরিবেশের সম্পূর্ণ ফায়দা তোলেন দুই কিউয়ি বোলার।

ম্যাচের তৃতীয় ইনিংসে ফিরে আসার মরিয়া চেষ্টা চালায় ইংল্যান্ড। নিউজিল্যান্ডের ৬ উইকেট ফেলে দিতে সক্ষম হন স্টুয়ার্ট ব্রডরা। তবু ১৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় কেন উইলিয়ামসন শিবির। এই ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ওলি রবিনসন। চতুর্থ ইনিংসে ২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। ৬০ রান করে অপরাজিত থাকেন ডম সিবলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+