Ind Vs Eng 2nd Test: অনবদ্য গিল, আক্রমণাত্মক যশস্বী, এজবাস্টনে ব্যাট হাতে দারুণ শুরু ভারতের, দিনের শেষে ৩১০/৫

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও প্রথম দিনে ব্যাট করতে নেমে ভালো শুরু করল শুভমান গিলের ভারত। অধিনায়ক শুভমান গিল (১১৪*) এবং যশস্বী জয়সওয়ালের (৮৭) দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভারত দাপটের সঙ্গে শেষ করেছে। দিনের শেষে ভারতের স্কোর ৩১০/৫।

গিল ফের একটি অসাধারণ শতরান করেন এবং যশস্বী জয়সওয়াল ৮৭ রানের একটি ঝলমলে ইনিংস খেলে শতরান মিস করেছেন। এই দুজনের মিলিত প্রচেষ্টায় ভারত একটি শক্তিশালী রানের ভিত গড়তে পেরেছে। গিলকে শেষদিকে সঙ্গ দিয়ে রবীন্দ্র জাদেজা ৪১ রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিনে গিল-জাদেজা জুটি তাড়াতাড়ি আউট না হলে ভারত বড় রান তুলতে সক্ষম হবে।

দিনের শুরুতে কেএল রাহুল দ্রুত ২ রান করে আউট হয়ে গেলেও, জয়সওয়াল পাল্টা আক্রমণ চালিয়ে যান। হেডিংলের ফর্ম ধরে রেখে বাঁ-হাতি যশস্বী আরও একটি শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু জ্যামি স্মিথের হাতে বেন স্টোকসের বলে ক্যাচ দিয়ে ১০৭ বলে ৮৭ রান করে তিনি আউট হন। তাঁর ইনিংস ১৩টি বাউন্ডারিতে সাজানো ছিল। তাঁকে কিছুটা সঙ্গে দেন তিন নম্বরে নামা করুণ নায়ার। তিনি ৩১ রান করে ফেরেন।

অন্যদিকে, চার নম্বরে ব্যাট করতে নেমে গিল খুব সাবধানে খেলেছেন আজ। ঋষভ পন্থ (২৫) এবং অভিষেককারী নীতীশ রেড্ডির (১) দ্রুত উইকেট পতনের পর গিল মাথা ঠান্ডা রেখে ইনিংস টেনে নিয়ে গিয়ে ফের একটি শতরান করে দিনের শেষে ১১৪ রানে অপরাজিত রয়েছেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে ক্রিস ওকস, জশ টাং এবং বেন স্টোকস গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিলেও, তাঁরা পুরো দিন ধরে ধারাবাহিক চাপ ধরে রাখতে পারেননি। ভারত এখন দ্বিতীয় দিনে বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে। ইংল্যান্ডকে খেলায় ফিরতে গেলে শুরুতেই উইকেট তুলে নিতে হবে।

ভারতের জন্য দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজা যদি এই সময়টুকু ভালোভাবে কাটিয়ে দিতে পারেন, তাহলে ভারতের বড় রান করার সম্ভাবনা থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+