অসাধারণ বাটলার, ইংল্যান্ডের প্রথম ইনিংস থামল ৩০০ ছাড়িয়ে

ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্টের প্রথম ইনিংস শেষ হল। জশ বাটলারের ৮৯ রানের দুর্দান্ত ইনিংসের দৌলতে ৩৩২ রান তুলেছে ইংল্যান্ড।

৩৩২ রান তুলে থামল ইংল্যান্ড। লাঞ্চের সময় ৮ উইকেট হারিয়ে মোট ৩০৪ রান তুলেছিল তারা। কিন্তু মধ্য়াহ্নভোজের পরই ধৈর্যচ্যুতি ঘটে স্ট্রুয়ার্ট ব্রডের। ৩৮ রানে জাদেজার বলে কেএল রাহুলের একটি অসাধারণ ক্যাচে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর জাদেজারই আরেকটি বল বাটলারের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় স্লিপে আজিঙ্কা রাহানের হাতে।

অসাধারণ বাটলার, ইংল্যান্ডের প্রথম ইনিংস থামল ৩০০ ছাড়িয়ে

ইংল্যান্ড দিন শুরু করেছিল ৭ উইকেটে ১৯৮ রান নিয়ে। সেখান থেকে তারা ৩৩২ রানে পৌঁছতে পারে তা কেউই ভাবেননি। একমাত্র ভেবেছিলেন হয়ত এডওয়ার্ড স্মিথ। ইংল্যান্ডের প্রধান নির্বাচকই এই সিরিজে জস বাটলারকে টেস্ট দলে ফিরিয়ে আনেন। এদিন তার প্রতিদান দিলেন বাটলার। ১৩৩ বল খেলে ৮৯ রান করে যান তিনি।

ম্যাচের এই অংশটা ভারতীয় বোলারদের জন্য খুবই হতাশাজনক গেল। অনেক আগেই ইংল্য়ান্ডের লেজ ছেঁটে ফেলবে ভেবেছিলেন তাঁরা। কিন্তু বাস্তবে তা হয়নি। ভারত যে খুব খারাপ বোলিং করেছে তা বলা যাবে না। কিন্তু বাটলার প্রথমে আদিল রশিদ (১৫) ও পরে ব্রডকে নিয়ে যথোপযুক্তভাবে নিজেদের যোগ্যতার প্রয়োগ করে ইংল্যান্ডকে ৩০০ রানের গণ্ডি পার করিয়ে দেন।

অসাধারণ বাটলার, ইংল্যান্ডের প্রথম ইনিংস থামল ৩০০ ছাড়িয়ে

লাঞ্চের আগে ভারত শুধু আদিল রশিদের উইকেট ফেলতে পেরেছিল। ইনিংসের ৯৮তম ওভারে বুমরার বলে তিনি ১৫ রানে এলবিডব্লু হন। লাঞ্চের পরে আক্রমণে আসেন জাদেজা। তার একটি বলে তুলে মারতে গিয়ে ব্রডের ব্যাটের কানায় লেগে অনেক উপরে উঠে যায়। মিড উইকেট থেকে পিছনে ঘুরে সেটিকে তাড়া করেন কেএল রাহুল, এবং অবশেষ তালুবন্দী করেন।

ব্রডের জায়গায় ক্রিজে আসেন অ্যান্ডারসন। সেইময় ৭০ রানে অপরাজিত ছিলেন বাটলার। হাতে সময় কম বুঝে তখন থেকে অ্যান্ডারসনকে আড়াল করে ঝোড়ো ইনিংস খেলে সেঞ্চুরি করার চেষ্টা করেন বাটলার। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। স্লিপে রাহানের হাতে তালুবন্দী হয়ে ফিরতে হয় তাঁকে। শূন্য রানেই অপরাজিত থেকে যান অ্যান্ডারসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+