করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া, ফিঞ্চ-স্মিথদের কখন মাঠে দেখবেন জেনে নিন

করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া, ফিঞ্চ-স্মিথদের কখন মাঠে দেখবেন জেনে নিন

করোনা পরবর্তী সময় বাইশ গজে ফিরছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে শুক্রবার ইয়ন মর্গ্যানের দলের বিরুদ্ধে খেলতে নামছে অজি দল। করোনা অতিমারীর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৩ মার্চ শেষবার ক্রিকেট মাঠে বল গড়িয়েছিল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর দীর্ঘ অপেক্ষার পর ৮ জুলাই করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দিয়ে ক্রিকেট মাঠে বল গড়িয়েছে। তবে অস্ট্রেলিয়ার এখনও মাঠে নামা হয়নি। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়েই অজি ক্রিকেট দল মাঠে ফিরতে চলেছে।

ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন

ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন

শুক্রবার ভারতীয় সময় ১০.৩০ মিনিট থেকে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দেখা যাবে। তিন ম্যাচে টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি সাউদাম্পটনে হতে চলেছে।

কাদের দিকে নজর থাকবে

কাদের দিকে নজর থাকবে

ইংল্যান্ড ক্রিকেটাররা এই নিয়ে করোনা পরবর্তী সময়ে চারটি সিরিজ খেলে ফেললেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দিয়ে শুরু। এরপর ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ। এরপর পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ও টি-২০। সেখানে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া আজ থেকে ক্রিকেটে ফিরছে। তাই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চদের উপর নজর থাকবে। নজরে থাকবেন আইপিএল নিলামে এবছর সবচেয়ে বেশি দাম পাওয়া প্যাট কামিন্স। ইংল্য়ান্ড দলে অন্যদিকে কেকেআরের ইয়ন মর্গ্যান-টম ব্যান্টনদের দিকে নজর থাকবে।

আইএপিএলের আগে নিজেদের পরখ করতে নিতে চাইবেন ক্রিকেটাররা

আইএপিএলের আগে নিজেদের পরখ করতে নিতে চাইবেন ক্রিকেটাররা

স্মিথ, ওয়ার্নার, ফিঞ্চরা আইপিএলে খেলতে আসার আগে তিন ম্যাচের এই টি-২০ সিরিজ দিয়েই নিজেদের পরখ করে নিতে চাইবেন। ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটার কবে আইপিএলে আসবেন

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটার কবে আইপিএলে আসবেন

প্রসঙ্গত ইংল্যান্ডের মাটিতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দুই দেশের মধ্যে এই সিরিজ চলবে। এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আইপিএল খেলতে আমিরশাহী উড়ে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+