টি ২০ বিশ্বকাপে কাল শেষ চার পাকা করার লক্ষ্যে মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার সামনে শ্রীলঙ্কা

টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ ১ থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পা রাখবে কোন দল তা স্পষ্ট হয়ে যাবে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচেই। অ্যাশেজ সিরিজ শুরুর আগে দুই দলের এই লড়াই নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। দুবাইয়ে এই ম্যাচের আগে অবশ্য বিশ্বকাপের ডাবল হেডারের প্রথম ম্যাচে শারজায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

শেষ চার পাকা করার লক্ষ্যে মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

ডিসেম্বরে ব্রিসবেনে শুরু অ্যাশেজ। তার আগে কাল মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। তবে কোনও দলের ভাবনাতেই আপাতত অ্যাশেজ নেই। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলই প্রথম দুটি ম্যাচ জিতেছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ২০১৯ সালের ৫০ ওভারের ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়নরা। কালকের ম্যাচে যে দল জিতবে সেই দল সেমিফাইনাল একরকম নিশ্চিতই করে ফেলবে। সেক্ষেত্রে তিন ম্যাচে ছয় পয়েন্ট হবে জয়ী দলের। অস্ট্রেলিয়ার চেয়েও টি ২০ বিশ্বকাপে দাপট বেশি দেখিয়েছে ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়াকে সমীহই করছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। তাঁর কথায়, অস্ট্রেলিয়া যথেষ্ট শক্তিশালী দল। টি ২০ বিশ্বকাপ শুরুর আগে থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে যুগ্ম দ্বিতীয় ফেভারিট বলে অনেকে চিহ্নিত করেছিলেন। দুই দলই একে অপরের বিরুদ্ধে অনেক খেলেছে। তাই ভালো ম্যাচই হবে।

শেষ চার পাকা করার লক্ষ্যে মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

গত বছর ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে টি ২০ সিরিজে নিজেদের দেশের মাটিতে ২-১ ব্য়বধানে হারিয়েছিল। কিন্তু একদিনের সিরিজে একই ব্যবধানে হেরে যায়। ২০১৫ সালের পর দেশের মাটিতে একদিনের সিরিজে সেই প্রথম পরাজয়। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড হারালেও তার আগের সাক্ষাতে জিতেছিল অজিরা। টম কারান ও মার্ক উড এখনও পুরোপুরি ফিট নন। উডকে খেলানো হবে কিনা তা ম্যাচের আগেই ঠিক করবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়াকে হারাতে টপ অর্ডারের চেয়ে বড় রান আর বোলারদের থেকে ভালো পারফরম্যান্সই প্রত্য়াশা করছেন মর্গ্যান।

শেষ চার পাকা করার লক্ষ্যে মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করে জয় ছিনিয়ে নেওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে অস্ট্রেলিয়ার। সবচেয়ে বড় কথা ডেভিড ওয়ার্নার ফর্মে ফিরেছেন। সবমিলিয়ে এই সবকিছুই স্বস্তিতে রাখছে অ্যারন ফিঞ্চের দলকে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা দুই দলই ২ ম্যাচে ২ পয়েন্ট করে পেয়েছে। কালকের ম্যাচে যারা জিতবে তারা কিছুটা সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে। হারলে গ্রুপ অব ডেথ থেকে শেষ চার ওঠার লড়াই কঠিন হয়ে যাবে নিশ্চিতভাবেই। কালকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলে কুইন্টন ডি কককে ফেরানো হয় কিনা সেদিকেও নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+