IND vs ENG: খাবার নিয়ে বাড়তি সতর্কতা, ম্যান ইউয়ের রাঁধুনিকে সঙ্গে নিয়েই ভারতে আসছে ইংল্যান্ড
অতীতে ভারতে সফরে খাবার নিয়ে সমস্যায় পড়তে হয়েছে বিদেশী দলগুলিকে। ব্যতিক্রম নয় ইংল্যান্ডও। ভারতের মশালা জাতীয় খাবার খেয়ে অনেক সময়ই পেটের সমস্যায় পড়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। আসন্ন ভারত সফরের দলের সঙ্গে সাপোর্ট স্টাফদের সঙ্গে রাঁধুনিকে পাঠাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। চলতি মাসের তৃতীয় সপ্তাহেই পাঁচ ম্যাচের সিরিজ খেলেত ভারতে আসছে ইংল্যান্ড।
ভারতীয় হোটেলগুলির ওপর আস্থা না রাখে, স্টোকসদের জন্য ভারত সফরে ইংল্যান্ডের নাম করা রাঁধুনিকে পাঠাচ্ছে ইসিবি। ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের রাঁধুনি ওমর মিজেয়ানেকে স্টোকসদের সঙ্গে ভারতে পাঠাচ্ছে ইসিবি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবল দলের রাঁধুনি হিসাবে পরিচিত মেজ়িয়ান। এরআগেও ইংল্যান্ডের ক্রিকেট দলের হয়েও কাজ করেন এই শেফ।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, 'অসুস্থতা এড়াতে নিজেদের রাঁধুনি নিয়ে ভারতে যাবে ইংল্যান্ড দল। ব্রিটিশ ক্রিকেটারদের খাওয়া দাওয়ার খেয়াল রাখতে এবং মেনু ঠিক করতে ২৫ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই রাঁধুনি হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দেবেন।'
এরআগে অনেক ক্ষেত্রেই হয়েছে তেল, মশলা জাতীয় খাবার এড়াতে অনেক ক্রিকেটারই শুধুমাত্র এনার্জি বার এবং পিত্জা খেয়ে থাকে।
লম্বা সফরে সেটা যাতে না হয়, সেই কারণেই দলের সঙ্গে ব্যক্তিগত রাঁধুনি নিয়ে আসছে ইংল্যান্ড।'
প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে ভারতে এসে পৌঁছবেন স্টোকসেরা।নতুন বছরের শুরুতেই পাঁচ ম্যাচের সিরিজ খেলতে আসছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজ হবে ভারত-ইংল্যান্ডের মধ্যে। ২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু প্রথম টেস্ট।
২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট হবে বিশাখাপত্তনমে। তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। ১১ মার্চ সিরিজ শেষ হওয়ার কথা।












Click it and Unblock the Notifications