আইপিএল-এর নক আউট পর্বে ইংল্যান্ডের টেস্ট তারকাদের সার্ভিস থেকে বঞ্চিত হবেন ফ্রাঞ্চাইজিগুলি

আইপিএল-এর নক আউট পর্বে ইংল্যান্ডের টেস্ট তারকাদের সার্ভিস থেকে বঞ্চিত হবেন ফ্রাঞ্চাইজিগুলি

ইংল্যান্ডের টেস্ট দলের তারকা যারা আইপিএল ২০২২-এ অংশ নেবেন তাদের সার্ভিস মিলিয়ন ডলার লিগের নক আউট পর্যায়ে পাবে না ফ্রাঞ্চাইজিগুলি। জুন মাস থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্টচ সিরিজ শুরু হবে ইংল্যান্ডের। প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এই সিরিজ।

আইপিএল-এর নক আউট পর্বে ইংল্যান্ডের টেস্ট তারকাদের সার্ভিস থেকে বঞ্চিত হবেন ফ্রাঞ্চাইজিগুলি

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চায় টেস্ট সিরিজ শুরুর আগে ঠিক মতো প্রস্তুতি নেওয়ার জন্য রেড বলের বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলুক জো রুট-জনি বেয়াস্ট্রোরা। যার ফলে এটা পরিষ্কার যে আইপিএল-এর মাঝ পথেই দেশে ফিরতে হবে ইংল্যান্ডের টেস্ট দলের নক্ষত্রদের। ক্রিকবাজের খবর অনুযায়ী, আইপিএল ফ্রাঞ্চাইজিগুলিকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের মাঝ মরসুমে দেশে ফিরে যাওয়ার কথা।

আইপিএল-এর মেগা নিলামের জন্য বাইশ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এই তালিকায় রয়েছে জনি বেয়ারস্ট্রো, মার্ক উড, ডেভিড মালান, ওলি পোপ, ক্রেগ ওভার্টন, স্যাম বিলিংস এবং ড্যান লরেন্স। এরা প্রত্যেকেই ইংল্যান্ডের অ্যাশেজের দলের অংশ ছিলেন। অপর দিকে, রাজস্থান রয়্যালস রিটেন করে রেখেছে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলারকে। আইপিএল বা টি-২০ ক্রিকেটের থেকে ইংল্যান্ড অনেক বেশি গুরুত্ব দিচ্ছে টেস্ট ক্রিকেটকে। ইংল্যান্ডের অতীত দিনের অধিনায়ক মাইক আর্থারটন, ডেভিড গাওয়ার ইতিমধ্যেই ইসিবিকে উপদেশ দিয়েছে টেস্ট ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য। অ্যাশেজে বিধ্বস্ত হওয়ার পর থেকেই চরম সমালোচনার মুখে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডদের প্রতিটা সদস্য।

ঐতিহ্যের অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে ৪-০ ব্যবধানে হেরে গিয়েছে ইংল্যান্ড। কপাল জোরে কাটাতে পেরেছে হোয়াইট ওয়াশের লজ্জা। সিডনি টেস্টে কোনও ক্রমে ম্যাচ বাঁচায় জিমি অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+