রুটের শতরান, প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে ইংল্যান্ড
মাস্ট উইন ম্যাচে প্রথমে টসে জিতে শুরুটা ভালই করল ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান তুলল ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে ১১৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন জো রুট।
মাস্ট উইন ম্যাচে প্রথমে টসে জিতে শুরুটা ভালই করল ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান তুলল ইংল্যান্ড।

সিরিজ জয়ের আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে ইংল্যান্ডকে। ফলে ইংলিশ ব্যাটসম্যানদের থেকে এদিন অসাধারণ পারফরম্যান্সের আশা ছিলই। আর সেই কাজটাই করে দেখালেন জো রুট। রুটের ১১৩ রানের ইনিংসের সৌজন্যে ম্যাচে অ্যাডভান্টেজ পজিশনে ইংল্যান্ড। রুটের ইনিংসটি সাজানো ছিল আটটি চার এবং একটি ছয় দিয়ে।
রুট ছাড়াও এদিন ইংল্যান্ডের হয়ে ভাল পারফর্ম করেন জেসন রয়, জনি বেয়াস্ট্রো এবং অধিনায়ক ইয়ন মর্গ্যান। ৪২ বলে ৪০ রান করেন রয়। বেয়াস্ট্রো করেন ৩৮ রান। দীর্ঘ সময়ে পর রানের খরা কাটিয়ে ৫১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন মর্গ্যান। তাঁর ইনিংসটি সাজানো ছিল চারটি চার এবং একটি ছয় দিয়ে।
তবে, ইনিংসের শেষ পর্যায়ে রুটের সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন ডেভিড উইলি। ৩১ বলে ৫০ রানের ইনিংস খেলেন উইলি। পাঁচটি চার এবং একটি ছয় দিয়ে সাজানো ছিল উইলির ইনিংস।
তবে, এই ম্যাচে রান পাননি বেল স্টোকস(৫) এবং জস বাটলার(৪)। ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন মইন আলি।
ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন গত ম্যাচের নায়ক কুলদীপ যাদব। ১০ ওভারে ৬৮ রান খরচ করে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নেন তিনি। এই ম্যাচে কুলদীপের শিকারের তালিকায় রয়েছে জেসন রয়, জনি বেয়াস্ট্রো এবং ইয়ন মর্গ্যান। এছাড়া একটি করে উইকেট পান উমেশ যাদব, হার্দিক পান্ডিয়া এবং যুজবেন্দ্র চাহাল।












Click it and Unblock the Notifications