ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা, হার্দিক পাণ্ড্যকে নিয়ে চমক দিল বিসিসিআই
নির্বাচকেরা সবচেয়ে বড় চমক দিলেন হার্দিক পাণ্ড্যকে টেস্ট দলে নিয়ে। রোহিত শর্মাও চোটের কারণেই প্রথম দুটি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। এছাড়া করুণ নায়ার, জয়ন্ত যাদবের মতো তরুণকেও ১৫ জনের দলে রাখা হয়েছে।
মুম্বই, ২ নভেম্বর : ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। পাঁচ ম্যাচের সিরিজের পরের টেস্টগুলির জন্য পরে দল ঘোষণা হবে। আগামী ৯ নভেম্বর থেকে রাজকোট টেস্ট দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করবে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে গৌতম গম্ভীর সুযোগ পান কিনা তা দেখার আগ্রহ ছিল অনেকেই। চোট পাওয়া শিখর ধাওয়ানের জায়গায় কেএল রাহুলও যোগ্য দাবিদার ছিলেন। তবে শেষপর্যন্ত মুরলী বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে গৌতম গম্ভীরকেই।

এছাড়া চোট পাওয়া ভুবনেশ্বর কুমারের জায়গায় দলে ফিরলেন ইশান্ত শর্মা। তবে নির্বাচকেরা সবচেয়ে বড় চমক দিলেন হার্দিক পাণ্ড্যকে টেস্ট দলে নিয়ে। রোহিত শর্মাও চোটের কারণেই প্রথম দুটি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। এছাড়া করুণ নায়ার, জয়ন্ত যাদবের মতো তরুণকেও ১৫ জনের দলে রাখা হয়েছে। বাকী নিয়মিত খেলোয়াড়েরা দলে রয়েছেন।
পেস বোলিংয়ের দায়িত্ব থাকবে ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও উমেশ যাদবের কাঁধে। এছাড়া স্পিন বিভাগে সেই দায়িত্ব সামলাবেন রবিচন্দ্রণ অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এছাড়া অমিত মিশ্র, জয়ন্ত যাদবরা তো রয়েইছেন। এবার একনজরে দেখে নিন কে কে রয়েছেন ১৫ জনের টেস্ট দলে।
ভারতীয় দল
বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, গৌতম গম্ভীর, করুণ নায়ার, অজিঙ্ক রাহানে, জয়ন্ত যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, ইশান্ত শর্মা, হার্দিক পাণ্ড্য, মহম্মদ শামি, উমেশ যাদব, চেতেশ্বর পূজারা












Click it and Unblock the Notifications