ENG vs IND: ইনিংসের শুরুতেই উইকেট হারাল ইংল্যান্ড, বৃষ্টির কারণে সময়ের আগেই ডেকে দেওয়া হল লাঞ্চ

ENG vs IND: ইনিংসের শুরুতেই উইকেট হারাল ইংল্যান্ড, বৃষ্টির কারণে সময়ের আগেই ডেকে দেওয়া হল লাঞ্চ

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারাল ইংল্যান্ড। ফর্মেল থাকা অ্যালেক্স লিস মাত্র ৬ রানে ফেরেন প্যাভিলিয়নে। রোহিত শর্মার অনুপস্থিতিতে এই টেস্টে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব সামলানো জসপ্রীত বুমরাহের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

ENG vs IND: ইনিংসের শুরুতেই উইকেট হারাল ইংল্যান্ড, বৃষ্টির কারণে সময়ের আগেই ডেকে দেওয়া হল লাঞ্চ

লিসের বিরুদ্ধে প্রথম ওভারেই লেগ এলবিডাব্লিউ-এর আবেন জানিয়েছিলেন বুমরাহ কিন্তু আম্পায়ার সেই আবেদনে সাড়া দেননি। ৯ বলে ৬ রান করে লিস প্যাভিলিয়নে ফিরে যাওয়ায় এবং ইনিংসের শুরুতেই উইকেট হারানোর ফলে চাপ বাড়ল ইংল্যান্ডের উপর। লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ডের রান ১৬/১ (৩ ওভার)। ক্রিজে রয়েছে জ্যাক ক্রলি (৭*) এবং ওলি পোপ (০*)। ফর্মে থাকা পোপ এখনও একটি বলও খেলেননি।

এই টেস্টে প্রথমে ব্যাটিং করে প্রমথ ইনিংসে ৪১৬ রান তোলে ভারত। সফররত দলের হয়ে জোড়া শতরান করেন ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাডেজা। ১১১ বলে ১৪৬ রান করেন পনিথ এবং ১০৪ রান করেন জাডেজা। ভারতের টেস্ট ইতিহাসে এই নিয়ে তৃতীয় বার হল যেখানে এক ইনিংসে শতরান করলেন এই বামহাতি ব্যাটার। ইংল্যান্ডের বোলারদের দাপটে একটা সময়ে ভারতের রান ছিল ৯৮/৫। সেখান থেকে এই দলকে ম্যাচে ফেরান পন্থ এবং জাডেজা। দু'জনের মধ্যে তৈরি হয় ২২২ রানের জুটি। ভারতীয় ইনিংসের শেষের দিকে, জসপ্রীত বুমরাহ করেন ১৬ বলে অপরাজিত ৩১। তিনি স্টুয়ার্ট ব্রডের এক ওভারে মারেন ২৯ রান এবং ছয় রান অতিরিক্ত খরচ করেন ব্রড। টেস্টের ইতিহাসে সর্বাধিক রানের ওভার তৈরি হয় এই ম্যাচে। এর আগে পর্যন্ত টেস্ট ক্রিকেটে এক ওভারে সর্বাধিক রান ছিল ২৮।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+