১৩৫ বছর পর টেস্টে লজ্জাজনক রেকর্ডের মালিক ইংল্য়ান্ড

এ যেন চাঁদ থেকে সরাসরি মাটিতে এসে পড়া। ধুলোয় গড়াগড়ি খেল, কাদায় মাখামাখি হল দুর্ধর্ষ ইংল্যান্ড।

এ যেন চাঁদ থেকে সরাসরি মাটিতে এসে পড়া। ধুলোয় গড়াগড়ি খেল, কাদায় মাখামাখি হল দুর্ধর্ষ ইংল্যান্ড। যে ব্যাটিং ইংরেজদের বিশ্বকাপ জয়ে মূল ভূমিকা নেয়, সেই শক্তিই লজ্জার কারণ হল দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে। লর্ডস টেস্টে মাত্র ৮৫ রানে অল আউট হয়ে ১৩৫ বছর পর লজ্জাজনক রেকর্ড গড়ল ইংল্যান্ড।

১৩৫ বছর পর টেস্টে লজ্জাজনক রেকর্ডের মালিক ইংল্য়ান্ড

অগাস্টে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতাহাসিক অ্যাশেজ মহারণে নামছে ইংল্যান্ড। কার্যত তার প্রস্তুতি হিসেবেই বুধবার লর্ডসে আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে চার দিনের টেস্ট খেলতে নামেন ইংরেজরা। দশ দিন আগে যে মাঠে ইতিহাস রচনা, সেখানেই রৌদ্রজ্জ্বল পরিবেশে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। কিন্তু সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে। শক্তিশালী ইংরেজ ব্যাটিং লাইন-আপকে কার্যত ক্লাব-স্তরে নামিয়ে আনেন আইরিশ বোলাররা।

ইংল্যান্ডের হয়ে প্রথমবার টেস্ট খেলতে নামা বিশ্বকাপের হিরো জেসন রয় আউট হন মাত্র ৫ রান করে। তাঁর সঙ্গী ররি বার্নাসও ফিরে যান ৬ রান বানিয়ে। অধিনায়ক জো রুট, জনি বেয়ারস্টো, মইন আলি, ক্রিস ওকস যথাক্রমে ২, ০, ০, ০ রানে সাজঘরে ফিরে যান। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন জো ড্যানলি। সাম কুরান ও ওলি স্টোন যথাক্রমে ১৮ ও ১৯ রান না করলে ৮৫-এও পৌঁছতে পারত না ইংরেজদের স্কোর।

আইরিশ বোলারদের দাপটে প্রথম দিন লাঞ্চের আগেই গুটিয়ে যায় ইংল্যান্ড। এর আগে ১৯৯৭-র অ্যাশেজ সিরিজে লর্ডসেই লাঞ্চের আগেই গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের ইনিংস। সেদিন বিপক্ষ দলে ছিলেন গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্নের মতো বোলাররা। তবে বুধবার অপেক্ষাকৃত দুর্বল আইরিশ বোলিং অ্যাটাকের সামনে ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ এমন স্কোর খাড়া করল যা তাদের ১৩৫ বছরের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন।

আয়ারল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন টিম মুর্তাগ। ৩ উইকেট নেন মার্ক আদাইর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+