IPL 2021: আইপিএলে ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে দুশ্চিন্তা বাড়ল বিভিন্ন দলের

ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিলের পরই ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের দ্বিতীয়ার্ধ থেকে সরে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের তিন তারকা। তার মধ্যে ক্রিস ওকসের বিকল্প এখনও খুঁজে পায়নি দিল্লি ক্যাপিটালস। শেষ মুহূর্তে ইংল্যান্ডের ক্রিকেটাররা সরে দাঁড়ানোর সমস্যার মুখোমুখি হয়ে বিরক্তির কথা বিসিসিআইকে জানিয়েও দেয় কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু ফের এবার আইপিএল নিয়ে বিসিসিআইকে ধাক্কা দিতে চলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

আইপিএলে ইংল্যান্ডের ক্রিকেটারদের নিয়ে দুশ্চিন্তা বাড়ল

ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হয়েছে আইপিএলের জন্য, এমনটাই মনে করছে ইংল্যান্ডের ক্রিকেট মহল। তাই ক্ষিপ্ত ইংল্যান্ডের ক্রিকেটাররা আইপিএলকে ধাক্কা দেওয়ার পরিকল্পনা করেছেন। কয়েকজন ক্রিকেটার এলেও তাঁরা আইপিএলের পুরোটা থাকতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন। ইংল্যান্ডের বাংলাদেশ সফর বাতিল হলেও টি ২০ বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। ইসিবি আগে জানিয়েছিল, টি ২০ বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটাররা যদি আইপিএলে খেলতে চান তাঁরা খেলতে পারেন। কিন্তু সেই মনোভাব থেকে ইসিবি পিছু হঠার কারণ ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়া বলেই মনে করা হচ্ছে। জেমস অ্যান্ডারসন নিজে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ায় অসন্তোষ প্রকাশ করে ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন। নিজের মাঠে ফের ভারতের বিরুদ্ধে বাতিল টেস্ট খেলতে পারবেন কিনা সে ব্যাপারেও নিশ্চিত নন জিমি। সমর্থকদের জন্যও যে তিনি ব্যথিত সে কথা বলতে ভোলেননি অ্যান্ডারসন।

সবমিলিয়ে ভারতীয় শিবির টেস্ট খেলার জন্য যে দল নামাতে পারেনি সেই ঘটনা পরম্পরায় ক্ষতির মুখে পড়ে পাল্টা চাপের রাস্তায় হাঁটতে চাইছে ইসিবি। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, টি ২০ বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদেরও পাকিস্তান সফরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে ইসিবি-র তরফে। ৯ অক্টোবর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। আইপিএলের প্লে অফ শুরু ১০ অক্টোবর থেকে। যদি ইসিবি ক্রিকেটারদের জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দেয় তাহলে দল প্লে অফে উঠলেও খেলতে পারবেন না ইয়ন মর্গ্যান, মঈন আলি, স্যাম বিলিংস, স্যাম কারান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জেসন রয়, টম কারানের মতো একঝাঁক তারকা ক্রিকেটার। ইংলিশ টিম ম্যানেজমেন্টের ইচ্ছা চিন্তায় ফেলতে চলেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিকে।

ইতিমধ্যেই আইপিএলের দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের যে ক্রিকেটাররা নানা কারণে সরে দাঁড়িয়েছেন তাঁরা হলেন জস বাটলার, জোফ্রা আর্চার, বেন স্টোকস,ক্রিস ওকস, জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। লিয়াম লিভিংস্টোন রাজস্থান রয়্যালসে যোগ দিলেও তাঁর চোট রয়েছে।

সংযুক্ত আরব আমিরশাহীতে যে ক্রিকেটাররা আইপিএল খেলতে রাজি হয়েছেন তাঁরা হলেন ইংল্যান্ড তথা কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান, স্যাম কারান (সিএসকে), মঈন আলি (সিএসকে), টম কারান (দিল্লি ক্যাপিটালস), স্যাম বিলিংস (দিল্লি ক্যাপিটালস), ক্রিস জর্ডন (পাঞ্জাব কিংস), জেসন রয় (সানরাইজার্স হায়দরাবাদ), আদিল রশিদ (পাঞ্জাব কিংস) ও জর্জ গার্টন (আরসিবি)। তার মধ্যে বিলিংস, জর্ডন ও গার্টন ১৮ সেপ্টেম্বর ভাইটালিটি ব্লাস্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলে তারপর সংযুক্ত আরব আমিরশাহীতে যাবেন বলে জানা গিয়েছে। ফলে তাঁরাও প্রথম থেকেই নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে নামতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+