T20 World Cup: অঘটনের মঞ্চ প্রস্তুত, বিশ্বকাপের গ্রুপ থেকেই ছিটকে যেতে পারে তিন বড় দল, রইল সমীকরণ
জমে উঠেছে টি২০ বিশ্বকাপের গ্রুপ লিগের লড়াই। চারটি দল থেকে দুটি করে দল সুপার ৮-এ জায়গা করে নেবে। একদিনের বিশ্বকাপের মতো এবার গ্রুপ পর্ব থেকে সরাসরি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে না। ফলে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হবে দুটি করে দলকে। বর্তমানে লিগ টেবলের যা পরিস্থিতি তাতে বড় অঘটন ঘটতে পারে। গ্রুপ 'এ', 'বি' এবং 'সি' এই তিনটি গ্রুপ থেকে তিন বড় দলের ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রথমেই আসা যাক গ্রুপ এ-র কথায়। এই গ্রুপে আছে ভারত, পাকিস্তান, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড। লিগ টেবলের বর্তমান যা পরিস্থিতি তাতে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। সম সংখ্যক ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইউএসএ। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে কানাডা ৩ নম্বরে। পাকিস্তান এবং আয়ারল্যান্ড পয়েন্টের খাতা খুলতে পারেনি।

এইমুহূর্তে পরপর ২টি ম্যাচ হেরে, গ্রুপ এ-তে পাকিস্তান দাঁড়িয়ে আছে চার নম্বরে।বর্তমানে পর পর দুই ম্যাচ হারের ফলে পাকিস্তানের নেট রানরেট ০.১৫। নেট রানরেটের বিচারে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র-কে ছুঁতে শেষ দুই ম্যাচে (বনাম কানাডা এবং বনাম আয়ারল্যান্ড) বড়সড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। সেই সঙ্গে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
এবার নজর রাখা যাক গ্রুপ 'বি'-র দিকে সবাইকে চমকে দিয়ে এই গ্রুপে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্কটল্যান্ড। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে ওমান। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে থাদের কিনারাতে গতবারের চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডকে উঠতে হলে অবশ্য অস্ট্রেলিয়াকে অনেক বড় ব্যবধানে স্কটল্যান্ডকে হারাতে হবে, সেইসঙ্গে ইংল্যান্ডকে নাবিবিয়া ও ওমানকে বড় ব্যবধানে হারাতে হবে। তবেই সুপার৮-র দরজা খুলতে পারে।
এবার আসা যাক গ্রুপ সি-র দিকে। এখানেও সবার শেষে রয়েছে বড় দল নিউজিল্যান্ড। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজ ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে। উগান্ডা ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। পাপুয়া নিউগিনি ২ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে চার নম্বরে। ১ ম্যাচে ০ পয়েন্ট ও মাইনাস ৪.২০০ রান রেট নিয়ে সবার শেষ কিউয়িরা।
তিন গ্রুপের যা পরিস্থিতি তাতে তিন বড় দল পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড একেবারে খাদের কিনারাতে রয়েছে। এরমধ্যে নিউজিল্যান্ড কিছুটা স্বস্তিদায়ক জায়গায় আছে কারণ তাদের হাতে ৩ ম্যাচ আছে। তবে পাকিস্তান এবং ইংল্যান্ডের অঙ্ক খুব কঠিন। বিশ্বকাপে অঘটনের মঞ্চ কিন্তু প্রস্তুত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications