অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টসে হারল ভারত
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টসে হারল ভারত
প্রায় একমাস ধরে চলতে থাকা আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সমাপ্তির মুখে দাঁড়িয়ে। ফাইনাল ম্যাচে আজ অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ড। খেতাবে লড়াইে নামার আগে কিছুটা অ্যাডভান্টেজ পেল ইংল্যান্ড। শনিবার ভারতীয় সময় সন্ধ্যা ৬'টায় টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলেন তরুণ ইংল্যান্ডের অধিনায়ক টম প্রিস্ট।

১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক দুই দল ভারত এবং ইংল্যান্ড। ফলে দুই যোগ্য দলের দ্বৈরথে এক উত্তেজক ফাইনালেরই আশা করছে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। পিচ রিপোর্ট অনুযায়ী ব্যাটিং-এর জন্য আদর্শ উইকেট রয়েছে অ্যান্টিগুয়ার এই স্টেডিয়ামে। ফলে যেই দল প্রথমে ব্যাটিং করবে অ্যাডভান্টেজ পজিশনে থাকবে তারাই।
ফাইনালের দলে কোনও রকম পরিবর্চন করেনি ইংল্যান্ড এবং ভারত দুই দলের অধিনায়ক। সেমিফাইনালের দল ধরেই খেলতে নেমেছে বিশ্ব ক্রিকেটের দুই শক্তিধর দেশ। এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া তরুণ ব্রিটিশ দলের অধিনায়ক টম প্রিস্ট বলেন, "অবশ্যই প্রথমে ব্যাটিং করার মতোই উইকেট। পিচ যথেষ্টা ভাল এবং স্পোর কার্ডের একটা চাপ রয়েছে। ফাইনালে রান তাড়া করতে নামাটা সব সময়েই কঠিন। ওদের (আফগানিস্তান) বিরুদ্ধে ২৩০ রান তুলে সেটাকে ডিফেন্ড করা ফাইনালের আগে গোটা দলের আত্মবিশ্বাস বাড়িছে।"
চলতি বিশ্বকাপে টস ভাগ্য ভাল হলেও টুর্নামেন্টের সবর্ধাকি গুরুত্বপূর্ণ ম্যাচে এসে টসে হেরে ভারতীয় দলের অধিনায়ক ইয়াশ ঢুল বলেছে, "আমরাও প্রথমে ব্যাটিং করতে চেয়েছিলাম। আমরা এক একটা করে ম্যাচ ধরে এগিয়েছি এবং পজিটিভ মাইন্ড সেটে খেলেছে দল। মাঠ পরিবর্তন নিয়ে আমরা বিশেষ চিন্তিত নই।"
ভারত:
যশ ঢুল, অঙ্গক্রিস রঘুবংশী, হারনুর সিং, শেখ রশিদ, নিশান্ত সিন্ধু, রাজবর্ধন হাঙ্গরকার, দীনেশ বানা, কুশল তাম্বে, রাজ বাওয়া, ভিকি ওটসওয়াল, রবি কুমার
ইংল্যান্ড:
টম প্রিস্ট, জর্জ থমাস, জেকব বেথল, জেমস রিউ, উইলিয়াম লাক্সটন, জর্জ বেল, রেহান আহমেদ, অ্যালেক্স হর্টন, জেমস সেলস, থমাস আসপিনওয়াল, জসুয়া বয়ডেন












Click it and Unblock the Notifications