ইংল্যান্ড ওপেনারদের অপরাজেয় ব্যাটিংয়ে ওভাল টেস্টের পঞ্চম দিনে ভারতের সামনে কঠিন পরীক্ষা

ভারতের দেওয়া ৩৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালই করল ইংল্যান্ড।

ররি বার্নস ও হাসিব হামিদের অর্ধশতরান পার্টনারশিপের সৌজন্যে ওভাল টেস্টের চতুর্থ ইনিংসে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকল ইংল্যান্ড। চতুর্থ দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ডের স্কোর ৭৭ রান। ম্যাচ জিততে পঞ্চম দিনে ২৯১ রান করতে হবে ব্রিটিশদের। ফলে বিরাট কোহলিদের যে পঞ্চম দিনে কঠিন পরীক্ষার মুথে পড়তে হবে, তা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ড ওপেনারদের অপরাজেয় ব্যাটিংয়ে ওভাল টেস্টের পঞ্চম দিনে ভারতের সামনে কঠিন পরীক্ষা

চতুর্থ ইনিংসে ভারতের দেওয়া ৩৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সাবধানে ব্যাটিং করতে শুরু করেন ইংল্যান্ডের ওপেনাররা। রবি বার্নস ও হাসিব হামিদকে আউট করার মতো ডেলিভারিও যে ভারতীয় বোলাররা ফেলতে পারেনি, তাও বলতে হয়। উল্টে প্রায় নিষ্প্রাণ হয়ে যাওয়া পিচে সময় যত গড়িয়েছে ততই জাঁকিয়ে বসেছেন ব্রিটিশ ওপেনাররা। ৮৫ বল খেলে ৪৩ রানে ব্যাটিং করছেন হামিদ। ৩১ রানে ব্যাটিং করছেন বার্নস।

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৬ ওভার বল করে ১৩ রান দিয়ে কোনও সফলতা পাননি উমেশ যাদব। সাত ওভার বল করে ১১ রান দিয়েও উইকেটশূন্য জসপ্রীত বুমরাহ। ১৩ ওভার বল করে ২৮ রান দেওয়া রবীন্দ্র জাদেজা উইকেট নেওয়ার খুব কাছে পৌঁছেও সফলতা পাননি। ৬ ওভার বল করা মহম্মদ সিরাজ বেশ খানিকটা রান দিয়ে ফেলেছেন। বেশ কয়েকবার লাইনচ্যুত হয়েছেন বুমরাহ, উমেশের মতো অভিজ্ঞ বোলাররাও। ওভাল টেস্ট জিততে হলে পঞ্চম দিনের প্রথম সেশনেই ইংল্যান্ডের টপ অর্ডারে কম্পন ধরাতেই হবে ভারতীয় দলকে। সেক্ষেত্রে জসপ্রীত-উমেশদের লাইন ও লেন্থ নিয়ে আরও সচেতন হতে হবে।

রোহিত শর্মা (১২৭ রান) ও চেতেশ্বর পূজারার (৬১) অনবদ্য পার্টনারশিপ ওভাল টেস্টের তৃতীয় ইনিংসে ভারতীয় দলকে সুবিধাজনক জায়গায় দাঁড় করিয়েছিল। দলের রানের লিডকে তিনশোর দিকে টেনে নিয়ে যেতে চতুর্থ দিনে ব্যাটিং করতে নেমেছিলেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। দুই ক্রিকেটারের মধ্যে ৫৯ রানের পার্টনারশিপ হয়। ৫৯ বলে ১৭ রান করে ক্রিস ওকসের শিকার হন জাড্ডু। একই বোলারের বিরুদ্ধে একবার ডিআরএস কল জিতেও লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফিরে অফ ফর্মের পরম্পরা বজায় রাখেন অজিঙ্ক রাহানে (০)।

ছয় উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে আসেন শার্দুল ঠাকুর। যিনি ম্যাচের প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট করতে নেমেও ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। তারই রেশ দলের দ্বিতীয় ইনিংসেও জারি রাখলেন ভারতীয় ফাস্ট বোলার। সপ্তম উইকেটে ঋষভ পন্থের সঙ্গে ১০০ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে মজবুত জায়গায় দাঁড় করান মুম্বইকর। ৭২ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন শার্দুল ঠাকুর। সাতটি চার ও একটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। ১০৬ বলে ৫০ রান করা ঋষভ পন্থ চারটি চার মেরেছেন। শেষ বেলায় ব্যাট চালিয়ে কামাল করেন উমেশ যাদবও। একটি চার ও দুটি ছক্কা সহযোগে ২৩ বলে ২৫ রান রান করেন ভারতীয় ফাস্ট বোলার। ৩৮ বলে ২৪ রান করেন জসপ্রীত বুমরাহ। ৪৬৬ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট নিয়েছেন ক্রিস ওকস। ২টি করে উইকেট নিয়েছেন অলি রবিনসন ও মইন আলি। একটি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও জো রুট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+