ভারতের বিরুদ্ধে নামার আগেই ইংল্যান্ড শিবিরে ধাক্কা! প্রথম দুই টেস্টে নেই ডান হাতি ব্যাটসম্যান
ভারতের বিরুদ্ধে নামার আগেই ইংল্যান্ড শিবিরে ধাক্কা! প্রথম দুই টেস্টে নেই ডান হাতি ব্যাটসম্যান
শুক্রবার অর্থাৎ ৫ ফেব্রুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে তাদেরই মাটিতেস দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড ক্রিকেট দল। চেন্নাইয়ের চিপকে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুটি টেস্ট। যাতে অংশ নিতে পারবেন না ইংল্যান্ডের নির্ভরযোগ্য ব্যাটসম্যান জ্যাক ক্রাউলি। চোটের কারণে সিরিজ শুরুর মুখেই ডান হাতি ব্যাটসম্যানের ছিটকে যাওয়ার খবর শুনিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

ছিটকে গেলেন ক্রাউলি
চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার ২৪ ঘণ্টা আগে বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড। দলের ইন ফর্ম ব্যাটসম্যান জ্যাক ক্রাউলি ভারতের বিরুদ্ধে আসন্ন দুটি টেস্ট ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতি জারি করে এই খবর প্রচার করা হয়েছে।

চোট পেয়েছেন ক্রাউলি
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, ডান হাতের কব্জিতে চোট পেয়েছেন ওপেনার জ্যাক ক্রাউলি। মঙ্গলবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলনের জন্য সাজঘর থেকে মাঠে যাওয়ার সময় ইংল্যান্ডের ওপেনার মার্বেলের মেঝেতে পা হড়কে পড়ে যান বলে জানানো হয়েছে। তখনই ক্রাউলি ডান হাতের কব্জিতে গুরুতর চোট পান বলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতিতে বলা হয়েছে।

পর্যবেক্ষণে ক্রাউলি
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বক্তব্য, জ্যাক ক্রাউলির চোট যে গুরুতর, তা স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে। ইংল্যান্ড ক্রিকেট দলের মেডিক্যাল টিমের পরামর্শে আপাতত কিছুদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে বলে জনানো হয়েছে।

কেমন হতে পারে ইংল্যান্ডের প্রথম একাদশ
ডোমিনিক সিবলে, ররি বার্নস, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, ড্যানিয়েল লাওরেন্স, জস বাটলার (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ডম বেস, জ্যাক লিচ, জোফ্রা আর্চার, জেমস অ্যান্ডারসন।












Click it and Unblock the Notifications