দ্বিতীয় ইনিংসে বড় রান তুলতে ব্যর্থ ভারত, সিরিজ বাঁচাতে কত রান প্রয়োজন ইংল্যান্ডের?

দ্বিতীয় ইনিংসে বড় রান তুলতে ব্যর্থ ভারত, সিরিজ বাঁচাতে কত রান প্রয়োজন ইংল্যান্ডের?

দ্বিতীয় ইনিংসে বড় রান তুলতে পারল না ভারত। ইংল্যান্ডের বোলারদের দাপটে ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল ২৪৫ রানে। তবে, প্রথম ইনিংসে ভারতীয় দল বড় লিড হওয়ার সুবাদে ইংল্যান্ডের জন্য কাজটা কঠিনই রয়ে গেল। পঞ্চম টেস্টটি জিততে ইংল্যান্ডের প্রয়োজন ৩৭৮ রান। এই টেস্টটি জিতেই সিরিজে হার আটকাতে পারবে ব্রিটিশ দলটি।

দ্বিতীয় ইনিংসে বড় রান তুলতে ব্যর্থ ভারত, সিরিজ বাঁচাতে কত রান প্রয়োজন ইংল্যান্ডের?

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে টপ অর্ডার ধসে না পড়লেও বেশি রান পাননি ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ব্যর্থ হয়েছেন শুভমন গিল। তাঁর ব্যাট থেকে দ্বিতীয় ইনিংসে এসেছে ৪ রান। ব্যর্থ হয়েছেন হনুমা বিহারীও। ৪৪ বলে ১১ রানের ইনিংস তিনি খেলেন। প্রত্যাশিত মতো রান পাননি বিরাট কোহলি। নিজের যোগ্যতার প্রতি সুবিচার করে এবং ধারাবাহিকতা বজায় রেখে কোহলি করেছেন ২০ রান। সেট হয়ে উইকেট উপহার দেওয়ার রীতি এই ইনিংসেও বজায় রেখেছেন শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডে ঘুরতে এসে ইংলিশ দলকে উপহার না দিলে চলে! তাই সেট হয়ে ১৯ রানের মাথায় নিজের উইকেটটা ম্যাটি পটসকে উপহার দিয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন আইয়ার।

প্রথম ইনিংসে ভারতকে ভরাডুবির হাত থেকে রক্ষা করা ঋষভ পন্থের ব্যাট কথা বলে এই ইনিংসেও। দ্বিতীয় ইনিংসে তিন অঙ্কের রানে পৌঁছতে না পারলেও দুর্দান্ত ৫৭ রানের ইনিংস খেলেন ঋষভ। এই পিচে এই বোলিং লাইনের বিরুদ্ধে কী ভাবে খেলা উচিৎ তার ক্লাস অবশ্যই ঋষভ পন্থের থেকে নেওয়া প্রয়োজন বিরাট কোহলি, হনুমা বিহারী, শুভমন গিল, শ্রেয়স আইয়ারের। প্রথম ইনিংসে শতরান করা রবীন্দ্র জাডেজাও বড় রান পাননি দ্বিতীয় ইনিংসে। তাঁর দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৩ রানে। বোলিং অলরাউন্ডার হিসেবে প্রথম একাদশে সুযোগ পাওয়া শার্দূল ঠাকুর করেন ৪ রান। মহম্মদ শামি ১৩ রান করেন এবং গত ইনিংসে এক ওভারে ৩৫ রান নিয়ে রেকর্ড করা জসপ্রীত বুমরাহ আউট হন ৭ রানে। ২ রানে অপরাজিত ছিলেন মহম্মদ সিরাজ।

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এই ইনিংসে সর্বাধিক চারটি উইকেট পান। দুইটি করে উইকেট পেয়েছে স্টুয়ার্ট ব্রড এবং ম্যাটি পটস। একটি করে উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন এবং জ্যাক লিচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+