কুক-জেনিংসের দাপটে ভাল শুরু ইংল্যান্ডের, দ্বিতীয় দিনে সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড
ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ভাল জায়গায় ইংল্যান্ড। লাঞ্চ পর্যন্ত ৯ ওভারে ইংল্যান্ডের রান ৪৬।
ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ভাল জায়গায় ইংল্যান্ড। লাঞ্চ পর্যন্ত ৯ ওভারে ইংল্যান্ডের রান ৪৬।

এদিন প্রথম সেশনে মাত্র ৪২ মিনিট ভারতীয় ব্যাটিং লাইনআপের চারটি উইকেট তুলে ভারতের প্রথম ইনিংশ গুড়িয়ে দিলেও সেই একই ঝাঁঝ দেখা গেল না ভারতীয় পেসারদের বোলিংয়ে। হাওয়া চললেও পেস এবং সুইং ঠিক মত কাজেই লাগাতে পারলেন না মহম্মদ সামি-জসপ্রীত বুমরারা।
চলতি টেস্ট সিরিজে ভাল ছন্দে না থাকা অ্যালেস্টার কুককেও ছন্দে দেখায় এদিন। ছন্দে রয়েছেন অ্যালেস্টারের সঙ্গী তরুণ বাঁ হাতি ওপেনার কিটন জেনিংসও। ২১ বলে অপরাজিত রয়েছেন কুক। জেনিংস অপরাজিত রয়েছেন ২০।
বিগত দু'টি টেস্টে অসাধারণ বোলিং করা মহম্মদ সামিকে আজ শুরু থেকে একটু অফ কালার দেখায়। একটি মেডেন নিলেও ৪ ওভারে ২৩ রান খরচ করেন সামি। ট্রেন্ট ব্রিজ টেস্টে সুযোগ পাওয়া জসপ্রীত বুমরা ৪ ওভারে খরচ করেছেন ১৬ রান। লাঞ্চের আগে ১ ওভার বল করা রবিচন্দ্রন অশ্বিন খরচ করেছেন ৩ রান।












Click it and Unblock the Notifications