ইংল্যান্ডের হারের হ্যাটট্রিক নিশ্চিত করে মেলবোর্নেই অ্যাশেজ জয়ের দোরগোড়ায় অস্ট্রেলিয়া

দেশের মাটিতে অ্যাশেজ সিরিজ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে আর নতুন বছরের জন্য অপেক্ষা করতে হবে না। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের যবনিকা পড়তে পারে তিন দিনেই। আজ দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ইংল্যান্ড। দিনের শেষে জো রুটের দল পিছিয়ে রয়েছে ৫১ রানে, হাতে রয়েছে ৬ উইকেট।

মেলবোর্নেই অ্যাশেজ জয়ের দোরগোড়ায় অস্ট্রেলিয়া

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১৮৫ রানের জবাবে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৬ ওভারে ১ উইকেটে ৬১। ওপেনার মার্কাস হ্যারিস ছাড়া কোনও অজি ব্যাটার এদিন বড় রান পাননি। ফলে ৮৭.৫ ওভারে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৬৭ রানে। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কোর ছিল ৪ উইকেটে ১৩১। চা বিরতিতে সেই স্কোর দাঁড়ায় ৭১ ওভারে ৬ উইকেটে ২০০। এর মধ্যে ৬৭তম ওভারে বেন স্টোকস পাঁচটি বল করার পরই ওভারের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়ার পল রাইফেল।

মেলবোর্নেই অ্যাশেজ জয়ের দোরগোড়ায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৭৬ রান করেন মার্কাস হ্যারিস। ১৮৯ বলের ইনিংসে রয়েছে সাতটি চার। নাইটওয়াচম্যান নাথান লিয়ঁ করেন ১০। মার্নাস লাবুশানে ১, স্টিভ স্মিথ ১৬, ট্রাভিস হেড ২৭, ক্যামেরন গ্রিন ১৭, অ্যালেক্স ক্যারি ১৯ রান করেন। অধিনায়ক প্যাট কামিন্স ২১ ও স্কট বোলান্ড ৬ রানে আউট হন। ৩৭ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক। ইংল্যান্ডের সফলতম বোলার জেমস অ্যান্ডারসন ১০টি মেডেন-সহ ২৩ ওভারে ৩৩ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করেন। অলি রবিনসন ও মার্ক উড দুটি করে উইকেট পেয়েছেন। বেন স্টোকস ও জ্যাক লিচের ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট।

মেলবোর্নেই অ্যাশেজ জয়ের দোরগোড়ায় অস্ট্রেলিয়া

জবাবে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা শেষের আগে পর্যন্ত ১২ ওভারে ইংল্যান্ড ৩১ রান তোলার ফাঁকে ৪ উইকেট হারিয়েছে। এখনও অজিরা এগিয়ে ৫১ রানে। পঞ্চম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে জ্যাক ক্রলি (৫) ও ডেভিড মালান (০)-কে ফেরান মিচেল স্টার্ক। ৭ রানে ২ উইকেট পড়ে। ফের ২ উইকেট পড়ে ২২ রানের মাথায়। একাদশ ওভারের তৃতীয় ও পঞ্চম বলে যথাক্রমে হাসিব হামিদ (৭) ও জ্যাক লিচের (০) উইকেট তুলে নেন স্কট বোলান্ড। ১০.৫ ওভারে ২২ রানের মধ্যে চার উইকেট হারানোর পর ইংল্যান্ড অধিনায়ক জো রুটের সঙ্গে জুটি বেঁধেছেন বেন স্টোকস। রুট ১২ ও স্টোকস ২ রানে অপরাজিত রয়েছেন। এদিন পড়েছে মোট ১৩ উইকেট। খেলার যা গতিপ্রকৃতি তাতে মিরাকল ছাড়া টেস্ট তথা সিরিজ বাঁচানো অসম্ভব ইংল্যান্ডের পক্ষে। পাঁচ টেস্টের সিরিজের শেষ দুটি টেস্ট নিয়মরক্ষারই হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+