ওভাল টেস্টেও বাইরে অশ্বিন! টস জিতে ফিল্ডিং ইংল্যান্ডের, দুই দলেই পরিবর্তন

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টেও দলের বাইরে রবিচন্দ্রন অশ্বিন। ওভালে টস জিতে মেঘলা আবহাওয়ার ফায়দা তুলতে ফিল্ডিং নিয়েছেন জো রুট। বিরাট কোহলিও জানিয়েছেন, তিনিও টস জিতলে ফিল্ডিংই নিতেন। ভারত ও ইংল্যান্ড দুই দলেই দুটি করে পরিবর্তন হয়েছে।

ওভাল টেস্টেও বাইরে অশ্বিন! টস জিতে ফিল্ডিং ইংল্যান্ডের

জন্মদিনে বাদ পড়েছেন ইশান্ত শর্মা। তাঁর জায়গায় এসেছেন উমেশ যাদব। মহম্মদ শামিকে বাইরে রেখে খেলানো হচ্ছে শার্দুল ঠাকুরকে। হাল্কা চোটের কারণেই দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে দাবি বিরাটের। রবিচন্দ্রন অশ্বিন এই ওভালেই টেস্ট সিরিজের আগে সারের হয়ে কাউন্টি ম্যাচে ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন। তারপরও তাঁকে বাইরে রাখা নিয়ে বিরাট কোহলি বলেন, ইংল্যান্ড দলে চার বাঁহাতি রয়েছেন। সে কারণেই সিদ্ধান্ত। তাঁদের বিরুদ্ধে বেশি কার্যকরী হতে পারেন জাদেজা। সেই সঙ্গে চারজন সিমার রয়েছেন। হেডিংলিতে দলের ব্যাটিং সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসীই রাখছে ভারত অধিনায়ককে। যদিও ১৯৭১ সালের পর থেকে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জিততে পারেনি ভারত। পাঁচটি টেস্ট ড্র হয়। শেষ তিনটিতেই ভারত হেরেছে। সুনীল গাভাসকর অশ্বিনকে খেলানোর পক্ষপাতী ছিলেন। কিন্তু টসের পর তিনি বলেন, দল যখন হয়ে গিয়েছে তখন সেই দলকেই সমর্থন করা উচিত। ভুল কিছু হলে পরে আলোচনা করা যেতে পারে। ওভালের উইকেটে সিম বোলার উমেশ যেমন কার্যকরী হতে পারেন, তেমনই শার্দুলের স্যুইং কাজে লাগতে পারে। শার্দুল ইংল্যান্ডে ব্যাট হাতে তেমন সফল না হলেও, অস্ট্রেলিয়াতে ভালো খেলেছেন।

ইংল্যান্ড দলেও দুটি পরিবর্তন হয়েছে। নিজের মাঠে জস বাটলারের জায়গায় ইংল্যান্ড দলে এসেছেন অলি পোপ। স্যাম কারানের জায়গায় এক বছর পর টেস্টের প্রথম একাদশে জায়গা পেলেন ক্রিস ওকস। বিশ্বের ১ নম্বর টেস্ট ব্যাটসম্যান হিসেবে ফের টেস্টে নামতে চলেছেন জো রুট। যদিও ম্যাচের ক্ষেত্রে এই বিষয়টি কোনও প্রভাবই ফেলবে না বলে দাবি রুটের। তবে ফের সেরা ব্যাটসম্যানের শিরোপা পেয়ে তিনি গর্বিত। ওভালের পিচ এবার কিছুটা অন্যরকম। অন্য সময় স্পিনাররা সাহায্য পান। অন্যবারের তুলনায় বেশি ঘাস রয়েছে। শেষ দুই দিনে স্পিনাররা সাহায্য পেতেও পারেন। কিন্তু ভারত ও ইংল্যান্ড নেমেছে এক স্পিনার নিয়েই। আজ লন্ডনের ওভালে মেঘলা আবহাওয়া থাকায় বোলারদের কাছ থেকে তার ফায়দা তোলার প্রত্যাশা রয়েছে ইংল্যান্ড অধিনায়কের। হেডিংলির ধারাবাহিকতা বজায় রাখতে অনেকটা সেরক কিছুরই পুনরাবৃত্তি চাইছেন। রুট বলেন, ড্যান লরেন্স ও অলি পোপের মধ্যে একজনকে বেছে নেওয়া কঠিন ছিল। আশা করি, পোপ এই সপ্তাহের সুযোগ কাজে লাগাবেন। এক বছর পর টেস্টে ক্রিস ওকসকে পেয়ে তাঁর অভিজ্ঞতাও দলকে সমৃদ্ধ করবে বলে আশা রুটের।

ভারতের প্রথম একাদশ- রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ

ইংল্যান্ডের প্রথম একাদশ- ররি বার্নস, হাসিব হামিদ, ডেভিড মালান, জো রুট (অধিনায়ক), অলি পোপ, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), ক্রিস ওকস, মঈন আলি (সহ অধিনায়ক), অলি রবিনসন, ক্রেগ ওভার্টন, জেমস অ্যান্ডারসন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+