নটিংহ্যামে তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে টস জিতে ব্যাটিং ইংল্যান্ডের, ভারতের চার পরিবর্তনে বাদ পড়লেন কারা?

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ ড্র রাখতে হলেও টি ২০ সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে ভারত। রোহিত শর্মার দল তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি জিতেছিল ৫০ রানে, গতকাল দ্বিতীয় ম্যাচে জয় এসেছে ৪৯ রানে। আজ তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে ইংল্যান্ড।

নটিংহ্যামে টস জিতে ব্যাটিং ইংল্যান্ডের, ভারতের চার পরিবর্তন

ভারতীয় দলে চারটি পরিবর্তন হয়েছে। প্রথম একাদশে এলেন রবি বিষ্ণোই, উমরান মালিক, আবেশ খান ও শ্রেয়স আইয়ার। প্রথম একাদশে নেই হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল। বিরাট কোহলিকে নেটে মিনিট কুড়ি ব্যাট করতে দেখা গিয়েছিল। তাতেই বোঝা যায় বিরাট ফর্মে ফেরার জন্য আরও একটি সুযোগ পেতে চলেছেন। ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন। ম্যাট পার্কিনসন ও স্যাম কারানের জায়গায় দলে এলেন রিস টপলে ও ফিল সল্ট।

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে এই প্রথম টি ২০ আন্তর্জাতিকে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। ২০০৯ সালের টি ২০ বিশ্বকাপে এখানে বাংলাদেশকে ২৫ রানে এবং আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিল ভারত। ইংল্যান্ড খেলেছে তিনটি টি ২০ আন্তর্জাতিক, দুটিতে হেরেছে। ২০০৯ সালে টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল ৭ উইকেটে। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারায় ৭ উইকেটে। গত বছর পাকিস্তান ৩১ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। পাকিস্তান ৬ উইকেটে ২৩২ রান তুলেছিল। লিয়াম লিভিংস্টোনের ৪৩ বলে ১০৩ রানের ইনিংস সত্ত্বেও ১৯.২ ওভারে ২০১ রানে অল আউট হয় ইংল্যান্ড। আজকের ম্যাচটিও হাই স্কোরিং হওয়ার সম্ভাবনা।

টস জিতে ব্যাটিং নেওয়ার কারণ হিসেবে জস বাটলার বলেন, উইকেট ভালো। প্রথমে ব্যাট করার সিদ্ধান্তে আমাদের ভাগ্যের চাকা ঘুরবে বলেও আশা করছি। প্রথম দুটি ম্যাচে আমরা যেভাবে ব্যাট করেছি তা হতাশাজনক। আজকের ম্যাচে সব কিছু ঠিকঠাক রেখে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য। রোহিত শর্মা জানান, তিনি টস জিতলে ফিল্ডিংই নিতেন। রোহিতের কথায়, জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছি। এই মোমেন্টাম কোনওভাবে নষ্ট হোক সেটা চাইছি না। আমরা ম্যাচ জেতার গুরুত্ব বুঝি। জয়ে দলের আত্মবিশ্বাস বাড়ে। টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই নিয়মরক্ষার ম্যাচে রিজার্ভ বেঞ্চের কয়েকজনকে দেখে নেওয়া হচ্ছে বলে জানান হিটম্যান। তবে শ্রেয়স আইয়ারকে এদিন দলে নেওয়া হলেও ফর্মে থাকা দীপক হুডাকে নেওয়া হয়নি।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, আবেশ খান, উমরান মালিক, রবি বিষ্ণোই

ইংল্যান্ড- জেসন রয়, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মালান, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, মঈন আলি, ডেভিড উইলি, ক্রিস জর্ডন, রিচার্ড গ্লিসন, রিস টপলে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+