মইনকে 'জঙ্গি' বলে বিতর্কে জড়ানো তসলিমাকে একহাত আর্চারের, উত্তাল সোশ্যাল মিডিয়া
মইনকে নিয়ে কু-মন্তব্য, তসলিমাকে একহাত নিলেন আর্চার, উত্তাল সোশ্যাল মিডিয়া
ইংল্যান্ডের অল রাউন্ডার মইন আলিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন লেখিকা তসলিমা নাসরিন। সতীর্থের অপমান সহ্য করতে না পেরে নাসরিনকে একহাত নিলেন ব্রিটিশ ফাস্ট বোলার জোফ্রা আর্চার। বাঙালি লেখিকাকে টুইট মুছে ফেলার আবেদন জানিয়েছেন জোফ্রা। তাঁদের কথোপকথন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে পরাজয়ের পর নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। মইন আলি তাঁদেরই অন্যতম, যাঁকে এবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল খেলতে দেখা যাবে। সে উপলক্ষ্যে মুম্বইয়ে দলের সঙ্গে প্রস্তুতি সারছেন ইংল্যান্ডের অল রাউন্ডার। তার মধ্যে মইনকে নিয়ে লেখিকা তসলিমা নাসরিনের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
আচমকাই মইন আলিকে নিয়ে টুইট করেন তসলিমা নাসরিন। যেখানে লেখিকা ইংল্যান্ডের অল রাউন্ডারকে কার্যত জঙ্গি বলে কটাক্ষ করেন। তা দেখে চুপ থাকতে পারেননি মইনের জাতীয় দলের সতীর্থ জোফ্রা আর্চার। পাল্টা টুইটে তিনি তসলিমাকে প্রশ্ন করেন, তিনি ঠিক আছেন তো? পোস্ট দুটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
Are you okay ? I don’t think you’re okay https://t.co/rmiFHhDXiO
— Jofra Archer (@JofraArcher) April 6, 2021
Sarcastic ? No one is laughing , not even yourself , the least you can do is delete the tweet https://t.co/Dl7lWdvSd4
— Jofra Archer (@JofraArcher) April 6, 2021
এরপর আরও একটি টুইট করেন তসলিমা নাসরিন। লেখেন যে বাকিরা তাঁকে ভুল বুঝছেন। তিনি নির্দিষ্ট ধর্মের গোঁড়ামি এবং অভ্যাস বোঝাতে ব্যঙ্গের ছলে এই পোস্ট করেছিলেন বলে জানিয়েছেন লেখিকা। তার পাল্টা হিসেবে আর্চার লেখেন, এটা কোনও ব্যঙ্গের বিষয় নয়। তাই তসলিমার ওই বিতর্কিত পোস্ট মুছে ফেলা উচিত বলেও লেখেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। যিনি চোটের কারণে আগামী আইপিএলে খেলতে পারবেন না বলেই জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications