রুটের ব্যাটে ভর করে প্রথম টেস্টে রানের পাহাড়ে ইংল্যান্ড, দ্বিতীয় দিনে ভারতের প্রাপ্তি মাত্র ৫ উইকেট!
রুটের ব্যাটে ভর করে প্রথম টেস্টে রানের পাহাড়ে ইংল্যান্ড, দ্বিতীয় দিনে ভারতের পুঁজি ৫ উইকেট!
অধিনায়ক জো রুটের ব্যাটে ভর করে চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে রানের পাহাড়ে চড়ল ইংল্যান্ড। দ্বিতীয় দিনে মাত্র পাঁচ ব্রিটিশ ব্যাটসম্যানকে আউট করতে সক্ষম হল টিম ইন্ডিয়া। দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ৫৫৫ রানে থামল জো রুটের দল। ম্যাচে ফিরতে ব্যাট হাতে মোক্ষম কিছু করে দেখাতে হবে হবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনার ররি বার্নস ও ডম সিবলের মধ্যে ৬৩ রানের পার্টনারশিপ হয়। ৩৩ রান করে আউট হন বার্নস। ২৮৬ বলে ৮৭ রানের লড়াকু ইনংস খেলেন সিবলে। অধিনায়ক জো রুটের সঙ্গে তাঁর ২০০ রানের পার্টনারশিপ হয়। ইতমিধ্যে কোনও রান না করেই সাজঘরে ফিরে যান ইংল্যান্ড ওপেনার ডান লরেন্স। শতরান করেন রুট। ৩ উইকেট হারিয়ে ২৬৩ রান করে প্রথম দিন শেষ করে ইংল্যান্ড।
দ্বিতীয় দিনের শুরু থেকেই ব্যাট চালাতে শুরু করেন জো রুট ও অল রাউন্ডার বেন স্টোকস। দুই ব্যাটসম্যানের মধ্যে ১২৪ রানের পার্টনারশিপ হয়। ৮২ রান করে আউট হন স্টোকস। ১০টি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। কিন্তু রুট ধীরে ধীরে দলের ইনিংসকে টেনে নিয়ে যেতে থাকেন। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে কেরিয়ারের ১০০তম টেস্টে দ্বিশতরান হাঁকিয়ে নজির স্থাপন করেন ইংল্যান্ডের অধিনায়ক। ৩৭৭ বলে ২১৮ রান করে থামেন রুট। ১৯টি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৮৯ বলে ৩৪ রান করেন ওলি পোপ। ৫১ বলে ৩০ রান করেন জস বাটলার।
অনেক কষ্ট করে ভারতের হয়ে ২টি করে উইকেট নেন ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, রবিচন্দ্রণ অশ্বিন ও শাহবাজ নাদিম। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের হয়ে ক্রিজে রয়েছেন ডম বেস (২৮) ও জ্যাক লিচ (৬)।












Click it and Unblock the Notifications