টি ২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলছেন, কারণটা জানেন?

টি ২০ বিশ্বকাপ ফাইনালে মেলবোর্নে মুখোমুখি ইংল্যান্ড ও পাকিস্তান। ২০১০ সালের পর ফের টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য জস বাটলারের দলের প্রয়োজন ১৩৮ রান। আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি তুলতে পারেনি। রান তাড়া করতে নেমে জয়ের দিকেই এগোচ্ছে বাটলারের দল। ইংল্যান্ডের ক্রিকেটাররা এদিন খেলছেন কালো আর্মব্যান্ড পরে।

কেন ইংল্যান্ডের ক্রিকেটাররা খেলছেন কালো আর্মব্যান্ড পরে?

ইংল্যান্ডের ক্রিকেটে গডফাদার বলে পরিচিত ডেভিড ইংলিশ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬। টি ২০ বিশ্বকাপের আগে তাঁর প্রয়াণে মর্মাহত সকলেই। ডেভিড ইংলিশের বানবারি স্কুলস ফেস্টিভ্যাল উপহার দিয়েছে ১ হাজারেরও বেশি প্রথম শ্রেণির ক্রিকেটারকে। তাঁর মধ্যে ১২৫ জনের বেশি এমন ক্রিকেটার রয়েছেন যাঁরা বিভিন্ন সময় ইংল্যান্ডের হয়ে খেলেছেন এবং খেলছেন। ডেভিড ইংলিশ বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ২০১০ সালে ক্রিকেট ও চ্যারিটির ক্ষেত্রে অবদানের জন্য সিবিই সম্মানে ভূষিত হন। মেরিলেবোন ক্রিকেট ক্লাবের হয়ে খেলতেন। লর্ডসেও প্রচুর কাজ করেছেন। তিনি বানবারি ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা করেন। সেটিই তাঁকে কিংবদন্তি করে তোলে।

২০১৯ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলা সেই দলের অন্তত ১০ জন ক্রিকেটার উঠে এসেছেন বানবারি ক্রিকেট ফেস্টিভ্যাল থেকে। ২০০৫ সালে অ্যাশেজজয়ী ইংল্যান্ড দলেও অ্যান্ড্রু ফ্লিন্টফ, মাইকেল ভন, ইয়ান বেল-সহ একাধিক ক্রিকেটারের উঠে আসাও ইংলিশের আয়োজিত ফেস্টিভ্যাল থেকে। ২০১৯ সালে ইংল্যান্ডের কাপ জয়ের পর ছাত্রদের সঙ্গে উচ্ছ্বসিত হয়েছিলেন ডেভিড ইংলিশ। তবে এবার আর ইংল্যান্ডের টি ২০ বিশ্বকাপ জয় দেখা হলো না ইংলিশের। ২০০৬ সালে তাঁর ক্লাসের ছাত্র জস বাটলার এখন ইংল্যান্ড অধিনায়ক। বেন স্টোকস, জ্যাক লিচ, জো রুটদের মতো ক্রিকেটাররাও ডেভিড ইংলিশের উপহার। তাঁর প্রয়াণের খবর শোনার পর ইংলিশকে শ্রদ্ধা নিবেদন করতেই কালো আর্মব্যান্ড পরে খেলছে ইংল্যান্ড। নিশ্চিতভাবেই কাপ জিতলে তাঁকেই উৎসর্গ করবেন বাটলাররা।

জয়ের জন্য ১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে হিসেব কষেই লক্ষ্যের দিকে এগোচ্ছে ইংল্যান্ড। তবে পাকিস্তানের বোলাররাও মরিয়া লড়াই চালাচ্ছেন। ভারতের চেয়ে পাকিস্তানের বোলিং আক্রমণ যে অনেকটাই ভালো তার প্রমাণ মিলছে ফাইনালে। ১৩ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৮৭। ৪২ বলে দরকার ৫১ রান। বাটলার ১৭ বলে ২৬, অ্যালেক্স হেলস ২ বলে ১, ফিল সল্ট ৯ বলে ১০ ও হ্যারি ব্রুক ২৩ বলে ২০ রান করে আউট হয়েছেন। ক্রিজে ২০ রানে ব্যাট করছেন বেন স্টোকস। তাঁর সঙ্গী মঈন আলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+