কোভিড ১৯ পরীক্ষায় উত্তীর্ণ ইংল্যান্ড ক্রিকেট দল, অনুশীলনে শুরু কবে থেকে এবং কখন?

কোভিড ১৯ পরীক্ষায় উত্তীর্ণ ইংল্যান্ড ক্রিকেট দল, অনুশীলনে নামছে কবে থেকে?

আর কয়েক দিনের মধ্যে ভারতের মাটিতে তাদেরই বিরুদ্ধে টেস্ট সিরিজে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড। করোনা ভাইরাসের আবহে হাই-ভোল্টেজ এই মোকাবিলা আয়োজন করা যে কতটা চাপের, তা বোঝাই যাচ্ছে। তবু দক্ষতার সঙ্গে এ লড়াই চালিয়ে যাচ্ছে বিসিসিআই। দুই দলের ক্রিকেটারদের সুস্থতা ও সুরক্ষার স্বার্থে সজাগ হয়ে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। তারই অংশ হিসেবে ইংল্যান্ড ক্রিকেটারদের কোভিড ১৯ টেস্ট করা হয়। তার ফলাফল সমানে আসতেই স্বস্তির নিঃশ্বাস ক্রিকেট মহলে।

ইংল্যান্ড দল কোভিড-মুক্তি

ইংল্যান্ড দল কোভিড-মুক্তি

বিরাট কোহলিদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা ইংল্যান্ড ক্রিকেটারদের চেন্নাই পৌঁছে তিনটি কোভিড ১৯ টেস্ট করাতে হয়েছে। তিনটি পরীক্ষার ফলই নেগেটিভ এসেছে বলে বিসিসিআই-র তরফে জানানো হয়েছে। এর অর্থ জৈব সুরক্ষা বলয়ের অধীনে চিপকে অনুশীলন করতে পারবে ইংল্যান্ড ক্রিকেট দল।

কবে থেকে অনুশীলন

কবে থেকে অনুশীলন

মঙ্গলবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি চেন্নাইয়ে শ্রীলঙ্কা থেকে আগত ইংল্যান্ড ক্রিকেটারদের কোয়ারেন্টাইন পর্ব শেষ হচ্ছে। ওই দিনই তাঁরা চিপকে প্রথম টেস্টের জন্য অনুশীলনে নামছেন বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে। শ্রীলঙ্কা সফরে না যাওয়ায় বেন স্টোকস সহ তিন ব্রিটিশ ক্রিকেটার আগেই ভারতে পৌঁছে গিয়েছিলেন। ফলে তাঁদের কোয়ারেন্টাইন পর্বও আগে শেষ হয়ে গিয়েছিল।

ঠিক কখন অনুশীলন করবে ইংল্যান্ড

ঠিক কখন অনুশীলন করবে ইংল্যান্ড

বিসিসিআই-এর তরফে জানানো কোয়ারেন্টাইন পর্ব শেষ করে মঙ্গলবার সকালেই চিপকে অনুশীলনে নামছে ভারতীয় ক্রিকেট দল। দুপুর দুটোয় দলবদ্ধভাবে প্রস্তুতিতে নামবে ইংল্যান্ড ক্রিকেট দল। বিকেল পাঁচটা পর্যন্ত জো রুটদের অনুশীলন চলবে বলে জানিয়েছে বিসিসিআই।

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে ম্যাচ। ১৪ ফেব্রুয়ারি থেকে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্টও একই মাঠে অনুষ্ঠিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+