ভারতের কাছে হেরেও উল্লাসে মাতলেন ইংল্যান্ড ক্রিকেটাররা, জানেন কেন

তিন ম্যাচের টি২০ সিরিজের শুরুতেই ইংল্যান্ড ০-১ ব্যবধানে পিছিয়ে গিয়েছে। যদিও তা সত্ত্বেও মর্গ্যান, মঈন আলিরা উল্লাসে মেতেছেন।

টি২০ সিরিজের শুরুর ম্যাচেই বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের হাতে পর্যুদস্ত হতে হয়েছে ইয়ন মর্গ্যানের দলকে। ঘরের মাঠে ৮ উইকেটে ম্যাচ হারতে হয়েছে। যার ফল তিন ম্যাচের টি২০ সিরিজের শুরুতেই ইংল্যান্ড ০-১ ব্যবধানে পিছিয়ে গিয়েছে। যদিও তা সত্ত্বেও মর্গ্যান, মঈন আলিরা উল্লাসে মেতেছেন।

ভারতের কাছে হেরেও উল্লাসে মাতলেন ইংল্যান্ড ক্রিকেটাররা

কারণ ক্রিকেটে হারলেও ফুটবলে জিতেছে ইংল্যান্ড দল। বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে কলম্বিয়াকে পেনাল্টিতে ৪-৩ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে হ্যারি কেনের দল। ২০০৬ সালের পর ফের একবার ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠল। আর তাই নিজেদের ম্যাচ হেরেও উল্লাসে মাতলেন ইংল্যান্ড ক্রিকেটাররা।

ম্যাঞ্চেস্টারের মাঠে টসে জিতে বিরাট কোহলি ইংল্যান্ডকে ব্য়াট করতে পাঠান। প্রথম ১২ ওভারে বোর্ডে ১০০ রান তোলার পরও ইংল্যান্ড ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৫৯ রানে শেষ করে। জবাবে ব্যাট করতে নেমে কেএল রাহুলের অনবদ্য শতরানে ভর করে ভারত ৮ উইকেটে ম্যাচ জেতে ১০ বল বাকী থাকতে।

ভারতের হয়ে কুলদীপ যাদব একাই ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ৩৩ রানে ১ উইকেট নেন ও উমেশ যাদব ২১ রানে ২ উইকেট নেন। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচ হবে কার্ডিফে ও তৃতীয় তথা টি০ সিরিজের শেষ ম্যাচ হবে ব্রিস্টলে। সেখানে নিজেরা জিতে আনন্দ করতে পারেন কিনা মর্গ্যানরা সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+