করোনার আবহে দুই ধাপে ভারতে পৌঁছবে ইংল্যান্ড, রুটদের স্বাগত জানাতে কি প্রস্তুত বিসিসিআই?

করোনার আবহে দুই ধাপে ভারতে পৌঁছবে ইংল্যান্ড, রুটদের স্বাগত জানাতে কি প্রস্তুত বিসিসিআই?

করোনা ভাইরাসের আবহে ভারত সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। জো রুট, বেন স্টোকসদের স্বাগত জানানোর পরিকল্পনা প্রায় সেড়ে ফেলেছে বিসিসিআই। অতিমারী পরিস্থিতিতে কবে, কীভাবে ভারতে পৌঁছবেন ব্রিটিশ ক্রিকেটাররা, তা ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। জস বাটলারদের জন্য কোয়ারেন্টাইন বিধি কতটা শক্ত হবে, তারও আভাস পাওয়া গিয়েছে।

কবে এবং কীভাবে ভারতে আসছে ইংল্যান্ড

কবে এবং কীভাবে ভারতে আসছে ইংল্যান্ড

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দুই ধাপে ভারত সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। ২২ ফেব্রুয়ারি ভারতে পা দেবে ব্রিটিশ ক্রিকেটারদের প্রথম গোষ্ঠী। দ্বিতীয় দলটি শ্রীলঙ্কা থেকে ২৭ জানুয়ারি ভারতে পৌঁছবে বলে জানানো হয়েছে। সম্ভবত প্রথম দলে ইংল্যান্ড দলের রিজার্ভ বেঞ্চের ক্রিকেটাররা থাকবেন। দ্বিতীয় দলে প্রথম সেই দলের একাদশের ক্রিকেটারদের দেখা যেতে পারে বলে খবর।

কোয়ারন্টাইন বিধি

কোয়ারন্টাইন বিধি

বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। করোনা ভাইরাসের প্রভাব থেকে দূরে থাকতে লঙ্কা প্রশাসন তাদের ওপর যে কোয়ারেন্টাইন বিধি আরোপ করেছে, তাতে তারা সন্তুষ্ট বলে জানিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। সেখান থেকে ভারতে গিয়ে তাদের কোন নতুন কোয়ারন্টাইন বিধি মানতে হবে, সে ব্যাপারে বিসিসিআই-এর তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি বলে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট সূত্র খবর। তবে ভারতেও যে ক্রিকেটারদের সুরক্ষা বিধি শক্ত হবে, তা ধরেই নিয়েছে ইংল্যান্ড দল।

প্রথম টেস্ট চেন্নাইয়ে

প্রথম টেস্ট চেন্নাইয়ে

আগামী ৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে অস্ট্রলিয়াকে তাদেরই মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি হারানো ভারতীয় ক্রিকেট দল। জৈব সুরক্ষা বলয় চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে ম্যাচ। একই মাঠে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতা।

এক বছর ভারতে ফের আন্তর্জাতিক ক্রিকেট

এক বছর ভারতে ফের আন্তর্জাতিক ক্রিকেট

২০২০ সালের জানুয়ারিকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। তারপর থেকে দেশের মাটিতে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি বিরাট কোহলিরা। অতিমারীর আবহ ২০২০ সালের আইপিএলও ভারতের বাইরে অনুষ্ঠিত করতে বাধ্য হয় বিসিসিআই। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে দেশের মাটিতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের ফের আন্তর্জাতিক আঙিনায় নামতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+