অভিষেক ও ৫০ টেস্টের পর ভারতে কোন পরম্পরা বজায় রাখতে চলেছেন রুট!

অভিষেক ও ৫০ টেস্টের পর ভারতে কোন পরম্পরা বজায় রাখতে চলেছেন রুট!

আগামী শুক্রবার অর্থাৎ ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। সেই টেস্টেই এক অনন্য মাইলফলক স্থাপন করে পরম্পরা বজায় রাখতে চলেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। সেই পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক।

১০০তম টেস্ট খেলবেন রুট

১০০তম টেস্ট খেলবেন রুট

চেন্নাইয়ের চিপকে বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। যেটি ব্রিটিশ দলের অধিনায়ক জো রুটের ১০০তম টেস্ট হতে চলেছে। ইংল্যান্ডের ১৫তম ক্রিকেটার হিসেবে এই অনন্য ক্লাবের সদস্য হচ্ছেন জো।

ভারতে পরম্পরা বজায় রাখলেন রুট

ভারতে পরম্পরা বজায় রাখলেন রুট

২০১২ সালে নাগপুরে টেস্ট অভিষেক হয়েছিল জো রুটের। প্রতিপক্ষ ছিল ভারতীয় ক্রিকেট দল। চার বছর পর কেরিয়ারের ৫০তম টেস্টও তিনি ভারতের বিরুদ্ধে তাদেরই মাটিতে খেলেছিলেন। ভাইজাকে অনুষ্ঠিত হয়েছিল ওই ম্যাচ। কেরিয়ারের ১০০তম টেস্টও ভারতেই খেলতে চলেছেন ইংল্যান্ডের অধিনায়ক। সে নিরিখে তিনি পরম্পরা বজায় রাখবেন বলা চলে।

ভারতের বিরুদ্ধে রুটের টেস্ট কেরিয়ার

ভারতের বিরুদ্ধে রুটের টেস্ট কেরিয়ার

ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৬টি টেস্ট ম্যাচ খেলেছেন জো রুট। ৫৬.৮৪-এর গড়ে ১৪২১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ভারতের বিরুদ্ধে টেস্টে চারটি শতরান ও ৯টি অর্ধশতরান হাঁকিয়েছেন রুট।

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট

ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট

ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ১৬১টি টেস্ট খেলেছেন প্রাক্তন অধিনায়ক অ্যালেস্টার কুক। ১৫৭টি টেস্ট খেলা জেমস অ্যান্ডারসন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে থাকা স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ডের হয়ে ১৪৪টি টেস্ট খেলে ফেলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+