বুকে পাথর রেখে আইপিএল নিলাম থেকে নিজেকে সরিয়ে রেখেছেন রুট, দেশই আগে

বুকে পাথর রেখে আইপিএল নিলাম থেকে নিজেকে সরিয়ে রেখেছেন রুট, দেশই আগে

আর কয়েক ঘণ্টার মধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ম্যাচ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড দলের অধিনায়ক জো রুট এই টেস্টেও টিম ইন্ডিয়াকে কোণঠাসা করতে মরিয়া। একই আবহে আইপিএল ২০২১-এর নিলাম নিয়েও শুরু হয়েছে চর্চা। তাতে অংশ না নেওয়ার কারণ জানালেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক।

পরপর তিন বছর আইপিএল নিলামে নেই রুট

পরপর তিন বছর আইপিএল নিলামে নেই রুট

২০১৯ ও ২০২০ সালের আইপিএল নিলামে অংশ নেননি জো রুট। ২০২১ সালের আইপিএলের ক্রিকেটার কেনাবেচার প্রক্রিয়াতেও তিনি যোগ দিতে ইচ্ছুক নন বলে জানিয়ে দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক।

বুকে পাথর রেখে সিদ্ধান্ত

বুকে পাথর রেখে সিদ্ধান্ত

পরপর তিন বছর আইপিএল নিলামে অংশ নিতে অস্বীকার করেছেন জো রুট। কাজটা যে তিনি বুকে পাথর রেখেই করেছেন, সে কথাও জানাতে ভোলেননি ইংল্যান্ডের অধিনায়ক। বলেছেন, আইপিএল থেকে মুখ ঘুরিয়ে রাখাটা তাঁর জীবনের কঠিনতম সিদ্ধান্ত। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে খেলার ইচ্ছা যে তাঁর রয়েছে, তাও জানাতে ভোলেননি জো রুট।

কেন আইপিএল নিলামে নেই রুট

কেন আইপিএল নিলামে নেই রুট

চলতি বছর বিরামহীন ক্রিকেট খেলতে হবে ইংল্যান্ড দলকে। ফলে বাইশ গজে কেবল দেশের জন্য সময় দিতেই তিনি আইপিএল ২০২১ নিলামে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অধিনায়ক জো রুট। কারণ আইপিএলের থেকে দেশই তাঁর প্রাধান্য বলে জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক।

আইপিএল ২০২১ নিলাম কবে

আইপিএল ২০২১ নিলাম কবে

আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএল ২০২১-এর নিলাম অনুষ্ঠিত হবে। বিকিকিনির জন্য ২৯২ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে। সেই তালিকায় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরও রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+