ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : চেন্নাই টেস্টে ১৫০ রান হাঁকিয়ে কিংবদন্তি ব্র্যাডম্যানকে ধরলেন রুট!
ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : চেন্নাই টেস্টে ১৫০ রান হাঁকিয়ে কিংবদন্তি ব্র্যাডম্যানকে ধরলেন রুট!
চেন্নাইয়ের চিপকে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে গর্জে উঠেছে জো রুটের ব্যাট। পাহাড়ের মতো পিচে দাঁড়িয়ে থেকে ইংল্যান্ডকে স্বস্তিজনক জায়গায় পৌঁছে দিচ্ছেন অধিনায়ক। তারই মধ্যে এক অনন্য ক্লাবের সদস্য হয়েছেন রুট। যে ক্লাবে আগেই থেকেই বসে রয়েছেন ডন ব্র্যাডম্যানের মতো কিংবদন্তি। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

জো রুটের ১৫০
চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন জো রুট। প্রথম ইনিংসে ১৫০ রানের গণ্ডি টপকে গিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। পরপর তিন টেস্টে একই নজির স্থাপন করে রেকর্ড বুকে নাম লেখালেন রুট।

ব্র্যাডম্যানের পর রুট
শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম দুই টেস্টে ১৫০ রানের গণ্ডি পেরিয়েছিলেন জো রুট। সব মিলিয়ে পরপর তিন টেস্টে তিনি একই কাজ করেছেন। অধিনায়ক হিসেবে পরপর তিন টেস্টে ১৫০-এর বেশি রান করে এক বিশেষ ক্লাবে প্রবেশ করেছেন রুট। যে ক্লাবে এতদিন একাই বসেছিলেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান।

সপ্তম ক্রিকেটার রুট
বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসেবে পরপর তিন টেস্টে ১৫০-এর বেশি রান করেছেন জো রুট। তাঁর আগে টম লাথাম, কুমার সাঙ্গাকারা (পরপর চারটি শতরান), মুদাস্সার নজর, জাহির আব্বাস, ডন ব্র্যাডম্যান, ওয়ালি হ্যামন্ড একই কীর্তি গড়েছেন।

দ্বিশতরানের দিকে এগোচ্ছেন রুট
চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে বাইশ গজ কাঁপাচ্ছেন জো রুট। ধীরে ধীরে দ্বিশতরানের দিকে এগোচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক। কোথায় গিয়ে থামেন রুট, সেটাই দেখার।












Click it and Unblock the Notifications