আহমেদাবাদে কোন চালে ভারত বিজয়, জানালেন ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান
আহমেদাবাদে কোন চালে ভারত বিজয়, জানালেন ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান
আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ দাপট নিয়েই জিতেছে ইংল্যান্ড। ব্যাটে-বলে বিরাট কোহলি শিবিরকে টেক্কা দিয়েছেন ব্রিটিশরা। কোন মোক্ষম চালে তা সম্ভব হল, ম্যাচ শেষে জানালেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। স্বীকার করেছেন, যে ম্যাচে তাঁদের সব পরিকল্পনাই খেটে গিয়েছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টে়ডিয়ামে ভারত বনাম ইংল্যান্ড টেস্টের জন্য যে উইকেট তৈরি করা হয়েছিল, টি-টোয়েন্টির পিচ যে তার থেকে আলাদা, শুক্রবারের ম্যাচ শুরু হতেই বোঝা যায়। স্পিনের পাশাপাশি পিচে পেস এবং বাউন্স ধরেছে সমানতালে। এমনটা যে হবে, তা আগেই বুঝে গিয়েছিলেন ইয়ন মর্গ্যান। তাই দলে এক অতিরিক্ত পেসার রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। জোফ্রা আর্চার, স্যাম কারান, ক্রিস জর্ডন এবং বেন স্টোকসের পাশে মার্ক উডকে যে তুরুপের তাস হিসেবে ব্যবহার করা হয়, ম্যাচ শেষে তা স্বীকার করেছেন মর্গ্যান।
৪ ওভার বল করে ২০ রান দিয়ে ১ উইকেট নেন মার্ক উড। তাঁর বলের গতি এবং বাউন্স পড়তে নাজেহাল হয়ে যান ভারতীয় ব্যাটসম্যানরা। ফলে তাঁদের উডকে খেলানোর পরিকল্পনা যে সফল হয়েছে, তাও মেনে নেন ইংল্যান্ডের অধিনায়ক। ভারতকে ৮ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছেন ব্রিটিশরা। এই সাফল্যে তাঁরা ভেসে যেতে চান না বলেও জানিয়েছেন ইয়ন মর্গ্যান।
দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ইংল্যান্ডকে দেশের মাটিতে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়েছে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই বিরাট কোহলি শিবিরের বিরুদ্ধে দুটি টেস্ট হেরেছে জো রুট অ্যান্ড কোং। সেই হারের প্রভাব টি-টোয়েন্টি সিরিজের রণনীতি তৈরির ক্ষেত্রে পড়েনি বলেই জানিয়েছেন ইয়ম মর্গ্যান। তাঁর মতে, ক্রিকেটের ফর্ম্যাট অনুযায়ী খেলার ধরন এবং কৌশল পাল্টে যায়। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে মনে করেন ইংল্যান্ডের অধিনায়ক।
ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার। ফলে ম্যাচের নায়ক তাঁকেই নির্বাচন করা হয়েছে। ভারতের মাটিতে পারফরম্যান্স করতে যে তিনি বরাবরই স্বাচ্ছন্দ্য বোধ করেন, তা ম্যাচ শেষের পর জানিয়েছেন আর্চার।












Click it and Unblock the Notifications