T20 World Cup 2024: বল হাতে নজির গড়লেন ক্রিস জর্ডন, আমেরিকাকে হেলায় হারিয়ে বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ড
মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। রবিবার সুপার ৮-র ম্যাচে আমেরিকাকে হেলায় হারাল ব্রিটিশরা। ১০ উইকেটে সহজ জয় পেল ইংল্যান্ড।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। হ্যাটট্রিক করেন জর্ডন। ১৯ ওভারে বল করতে এসে ওভারের প্রথম বলেই কোরি অ্যান্ডারসনকে ফেরান তিনি। এর পর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে আলি খান, নস্টুশ কেনজিগে এবং সৌরভ নেত্রভালকারকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন জর্ডন। এক ওভারে ৪ উইকেট নিয়ে নজির সৃষ্টি করলেন ইংল্যান্ডের এই বোলার।

শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১৫ রানেই অলআউট হয়ে যায় মার্কিনীরা। আমেরিকার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন নীতীশ কুমার, এছাড়া কোরি অ্যান্ডারসন ২৯ রান করেন। হরমীত সিং ২১ রান করেন। এছাড়া আর কোনও আমেরিকান ব্যাটার এই ম্যাচে ব্যাট হাতে দাগ কাটতে পারলেন না। আমেরিকার শেষ তিন ব্যাটার ০ রানে আউট হলেন। ইংল্যান্ডের ক্রিস জর্ডনের চার উইকেট ছাড়া, ২টি করে উইকেট নিয়েছেন স্যাম কারান এবং আদিল রশিদ। রিস টপলি, লিয়াম লিভিংস্টোন নিয়েছেন ১টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে এনেম বিনা উইকেটেই ৯.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। বাটলার ৩৮ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন, তাঁর ইনিংস সাজানো ছিল ৬টি চার ও ৭টি ছক্কা দিয়ে। কেকেআরের তারকা ফিল সল্ট ২১ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।
এই জয়ের সঙ্গে সেমিফাইনালে স্থানও নিশ্চিত হয়ে গেল। পুরো ম্যাটচায় শুরু থেকে শেষ পর্যন্ত শাসন করে ইংল্যান্ড। গতবারের চ্যাম্পিয়ন তারা চ্যাম্পিয়নসুলভ ক্রিকেট খেলে। ফলে জিততে তাদের কোনও সমস্যাই হয়নি। পাকিস্তানকে হারিয়ে চমক দিলেও জস বাটলারদের ইংল্যান্ডের সামনে চলল না জারিজুরি।
এই গ্রুপের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের নেট রান রেট ০.৬২৫। ফলে আমেরিকার বিরুদ্ধে জয় এবং এই নেট রান ছাপিয়ে যেতে পারলেই প্রথম দল হিসেবে সেমিফাইনাল। ইংল্যান্ডের জয়ে বিদায় হয়ে গেল আমেরিকার। তেমনই দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়াল।
পয়েন্টে ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে আছে। ক্যারিবিয়ানদের ২ ম্যাচে ২ পয়েন্ট প্রোচিয়াদের পয়েন্ট ৪। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ভরসা রানরেট।ফলে ওয়েস্ট ইন্ডিজ জিতলে দু-দলেরই ৪ পয়েন্ট হবে। কিন্তু নেট রান রেটে সেমিফাইনালে চলে যাবে ক্যারিবিয়ানরা
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications