করোনা পরবর্তী প্রথম টেস্ট সিরিজে ইন্ডিজের বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের
করোনা পরবর্তী প্রথম টেস্ট সিরিজে ইন্ডিজের বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের
করোনা ভাইরাস পরবর্তী প্রথম টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচও বড় রানের ব্যবধানে জিতল ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডের টেস্ট হেরে সিরিজও হাতছাড়া হল ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচ ও সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন টেস্টে সদ্য ৫০০ উইকেট নেওয়া ব্রিটিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড।

ওল্ড ট্রাফোর্ডের টেস্টে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। প্রথম ইনিংসে ৩৬৯ রান তোলে ইংল্যান্ড। জো রুটের দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন ও পোপ। ক্যারিবিয়ান শিবিরের হয়ে সর্বাধিক ৪ উইকেট নেন কেমার রোচ। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৯৭ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক জেসন হোল্ডার। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৬ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড।
২ উইকেটের বিনিময়ে ২২৬ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। সর্বোচ্চ ৯০ রান করেন ওপেনার ররি বার্নস। ৩৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ইনিংসে ১২৯ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন ক্রিস ওকস। ৪ উইকেট নেন স্টুয়ার্ট ব্রড।
ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পাশাপাশি ৬২ রান করেছেন স্টুয়ার্ট ব্রড। দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট নিয়েছেন তিনি। তাই তাঁকেই ম্যাচ সেরার পুরস্কার দেওয়া হয়েছে। করোনা ভাইরাস পরবর্তী যুগের প্রথম টেস্ট সিরিজের সেরা ক্রিকেটারও হয়েছেন ব্রড।












Click it and Unblock the Notifications