ব্যাটিং ব্যর্থতার পর বোলিং বিপর্যয়, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে পর্যুদস্ত ভারত

ব্যাটিং ব্যর্থতার পর বোলিং বিপর্যয়, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে পর্যুদস্ত ভারত

ব্যাটিং ব্যর্থতার পর বোলিং বিপর্যয়ের জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে হারের মুখ দেখতে হল ভারতীয় ক্রিকেট দলকে। আট উইকেটের সহজ এবং দাপুটে জয় হাসিল করে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইয়ন মর্গ্যানের দল। খেলার সব বিভাগেই ভারতকে টেক্কা দিল ইংল্যান্ড।

ব্যাটিং ব্যর্থতার পর বোলিং বিপর্যয়, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে পর্যুদস্ত ভারত

ভারতের দেওয়া ১২৫ রানের লক্ষ্য অক্লেশে পেরিয়ে যায় ইংল্যান্ড। কারণ বল হাতে সেভাবে প্রভাব বিস্তার করতে পারলেন না টিম ইন্ডিয়ার বোলাররা। জয়ী দলের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৪৯ রান করেন ওপেনার জেসন রয়। চারটি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ২৪ বলে ২৮ রান করেন জস বাটলার। দুটি চার ও একটি ছক্কা হাঁকান ইংল্যান্ডের উইকেটরক্ষক। চার নম্বরে নেমে ব্যাট চালিয়ে খেলে ম্যাচ জেতান জনি বেয়ারস্টো। ১৭ বলে ২৬ রান করেন ইংল্যান্ডের ব্যাটসম্যান। ২০ বলে ২৪ রান করেন দাউদ মালান।

এক বছরেরও বেশি সময় পর ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা ভুবনেশ্বর কুমার কার্যত ব্যর্থ হলেন। ২ ওভার বল করে ১৫ রান দিলেন ভুবি। এক উইকেট নিলেও চার ওভারে অতি মূল্যবান ৪৪ রান দিলেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। এক উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। দীর্ঘদিন পর ভারতীয় দলের হয়ে ফের বোলিং করা হার্দিক পান্ডিয়া কোনও সফলতা পাননি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম ওভারেই স্পিনার আদিল রশিদের হাতে বল তুলে দেন ব্রিটিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান। সেই রণনীতি হিট হয়ে যায়। রোহিত শর্মাহীন ভারত ম্যাচের প্রথম ওভার থেকে ২ রানের বেশি করতে পারেনি।

ম্যাচের দ্বিতীয় ওভার বল করতে আসেন জোফ্রা আর্চার। ওভারের প্রথম বল দেখে খেলেন ভারতীয় ওপেনার কেএল রাহুল। কিন্তু দ্বিতীয় বলেই তিনি বোল্ড হয়ে যান। নিজের নামের পাশে কোনও রান যোগ করতে পারেননি টি-টোয়েন্টি স্পেশালিস্ট এই ভারতীয় ব্যাটসম্যান। এরপর ব্যাট করতে নামা বিরাট কোহলি চার বল খেলে কোনও রান করতে না পেরে ছটফট শুরু করেন। শেষে আদিল রশিদের বলে তুলে মারতে গিয়ে মিড অফ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।

ব্যাটিং ব্যর্থতার পর বোলিং বিপর্যয়, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে পর্যুদস্ত ভারত

১২ বল খেলেও ৪ রানের বেশি করতে পারেননি টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান। পুরো ইনিংসে তাঁকে স্বাচ্ছন্দ্য দেখায়নি। আউট হওয়ার পর হাঁফ ছেড়ে বাঁচা গোছের প্রতিক্রিয়াও দেন গব্বর। ২৩ বলে ২১ রান করা ঋষভ, বেন স্টোকসকে তুলে মারতে গিয়ে ফিল্ডারের হাতে ধরা পড়েন। দুটি ছক্কা ও একটি চার আসে ভারতীয় উইকেটরক্ষকের ব্যাট থেকে। ৪৭ বলে ৬৭ রান করেন শ্রেয়স। আটটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ২০ বলে ১৯ রান করে আউট হন হার্দিক। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান তোলে ভারত। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন জোফ্রা আর্চার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+