বোলিংয়ে ভেদশক্তি নেই! ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খোয়াল কোহলির ভারত

দুর্বল বোলিং। ভেদশক্তি নেই। ফলে আড়াশোর বেশি রান বোর্ডে তুলেও সেভাবে লড়াই দিতে পারল না বিরাট কোহলির ভারত।

দুর্বল বোলিং। ভেদশক্তি নেই। ফলে আড়াশোর বেশি রান বোর্ডে তুলেও সেভাবে লড়াই দিতে পারল না বিরাট কোহলির ভারত। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান তোলে ভারত। ইংল্যান্ড ৫.৩ ওভার বাকী থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল। ফলে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে ভারত সিরিজ হেরে বসল।

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খোয়াল কোহলির ভারত

রান তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুটা দারুণ করে। জেমস ভিন্স ২৭ বলে ২৭ রান করলেও জনি বেয়ারস্টো ১৩ বলে ৩০ রান করে যান। ফলে শুরুতেই আক্রমণ করে খেলতে থাকে ইংল্যান্ড। যার ফলে ভারতীয় বোলিং প্রথমেই দুমড়ে গিয়েছিল।

তারপরে জো রুট ১২০ বলে অপরাজিত ১০০ রান ও ইয়ন মর্গ্যান ১০৮ বলে ৮৮ রান করে দলকে সিরিজ জিতিয়ে মাঠ ছাড়েন। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও খারাপ করে ভারতীয়রা। বেশ কয়েকটি ক্যাচ পড়ে।

ভারতীয় বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল ১০ ওভারে ৪১ রান দিলেও কোনও উইকেট পাননি। তবে শার্দুল ঠাকুর ১০ ওভারে ৫১ রান দিয়ে ১ উইকেট নেন।

প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান জুটি শুরুটা ভালো করতে পারেনি। রোহিত ২ রানে ডেভিড উইলির বলে আউট হয়ে ফেরেন। ধাওয়ানকে সঙ্গে নিয়ে তিন নম্বরে নামা বিরাট কোহলি ইনিংস ধরেন। কোহলি ৭২ বলে ৭১ রান করেন। ধাওয়ান ৪৪ রান করেন ৪৯ বলে।

এই দুজনে আউট হওয়ার পরে মিডল অর্ডারে সেভাবে কেউ বড় ইনিংস খেলতে পারেনি। আচমকা কেএল রাহুলকে বসিয়ে দেওয়া হয়। তাঁর বদলে এদিন নামেন দীনেশ কার্তিক। তিনি ২২ বলে ২১ রান করেন। ধোনি ৬৬ বলে ৪২ রান করেন। সুরেশ রায়না ১ ও হার্দিক পান্ডিয়া ২১ রান করেন।

শেষদিকে ভুবনেশ্বর কুমার ৩৫ বলে ২১ ও শার্দুল ঠাকুর ১৩ বলে ২২ রান করেন। যার সুবাদে ভারত শেষ অবধি আড়াশো রানের গণ্ডী টপকে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+