টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বড় পরাজয় অস্ট্রেলিয়ার! জয়ের হ্যাটট্রিক সেরে শেষ চারের দিকে ইংল্যান্ড
টি ২০ বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়াকে কাপ জয়ের ফেভারিট ধরা হচ্ছিল। সুপার টুয়েলভে এদিনের ম্যাচের আগে দুই দলই দুটি করে ম্যাচ জিতেছিল। নেট রান রেটে এগিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু ২০১০ সালের টি ২০ বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি ঘটিয়ে আজ অজিদের চূর্ণ করল ইংল্যান্ড। টি ২০ আন্তর্জাতিক তথা টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিজেদের সবচেয়ে বড় পরাজয়ের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকাতেও নেমে গেল তিনে।

২০১০ সালের টি ২০ বিশ্বকাপের ফাইনালে ব্রিজটাউনে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। শেষে ৬ উইকেটে ১৪৭ রান তোলে এবং ইংল্যান্ড ৩ ওভার বাকি থাকতে জিতে যায় সাত উইকেটে। আর এদিন অস্ট্রেলিয়া ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়ে ১২৫ রানে অল আউট হয়। হার ৫০ বল বাকি থাকতে এবং ৮ উইকেটে। টি ২০ আন্তর্জাতিকে এতো বল বাকি থাকতে আগে হারেনি অজিরা। টি ২০ বিশ্বকাপে উইকেটের নিরিখেও এটিই সবচেয়ে বড় ব্যবধানে হার। ম্যাচের শেষে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, এই রানের পুঁজি নিয়ে ভালো বোলিং দরকার ছিল। কিন্তু জস বাটলার অসাধারণ ইনিংস খেললেন। আপাতত কয়েক দিনের বিরতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিরুদ্ধে জিতে শেষ চারে ওঠার চেষ্টা করতে হবে অজিদের।
A strong response 🏏
— England Cricket (@englandcricket) October 30, 2021
Scorecard: https://t.co/I3v1ccEOTm#T20WorldCup | #ENGvAUS pic.twitter.com/Fzm0tM1K18
জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন ইংল্যান্ডের দুই ওপেনার। প্রথম ৬ ওভারে অস্ট্রেলিয়ার রান যেখানে ছিল ৩ উইকেটে ২১, সেখানে পাওয়ারপ্লেতে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৬৬ রান তুলে ফেলে। ৬.২ ওভারে দলের ৬৬ রানের মাথায় আউট হন জেসন রয়। ২০ বলে ২২ রান করে অ্যাডাম জাম্পার বলে তিনি লেগ বিফোর হন। ৯.১ ওভারে ৯৭ রানের মাথায় ব্যক্তিগত ৮ রানে আউট হন ডেভিড মালান। অ্যাস্টন অ্যাগারের বলে তিনি কট বিহাইন্ড হন। মালান এদিন ব্যর্থ হওয়ায় আইসিসি টি ২০ ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর ব্যাটার হওয়া অনেকটাই নিশ্চিত হয়ে গেল বাবর আজমের। ইংল্যান্ড ১১.৪ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ৩২ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন জস বাটলার। পাঁচটি করে চার ও ছয় মেরেছেন তিনি। জনি বেয়ারস্টো ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ৬.১ ওভারে ২১ রানের মধ্যে চারটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ১, স্টিভ স্মিথ ১, গ্লেন ম্যাক্সওয়েল ৬ ও মার্কাস স্টইনিস শূন্য রানে আউট হন। নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া তুলেছে ১২৫ রান। ৪৯ বলে ৪৪ রান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ, মেরেছেন চারটি চার। ম্যাথু ওয়েড ১৮ বলে ১৮, অ্যাস্টন অ্যাগার ২০ বলে ২০ রান করেন। প্যাট কামিন্স ৩ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। মিচেল স্টার্ক শেষ বলে আউট হন, ৬ বল খেলে ১৩ রান করে। ক্রিস জর্ডন ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট দখল করেন। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। ক্রিস ওকস চার ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট পেয়েছেন। টাইমাল মিলস ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট দখল করেন। আদিল রশিদ বোলিং ওপেন করে ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট পান। লিয়াম লিভিংস্টোন ৪ ওভারে ১৫ রান দিয়ে একটি উইকেট নেন। মঈন আলি এদিন বোলিং করেননি।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ড জয়ের হ্যাটট্রিক তো সারলই, মর্গ্যানের দলের নেট রান রেট হল ৩.৯৪৮। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই ঝুলিতে ২ ম্যাচে ৪ পয়েন্ট। তবে প্রোটিয়াদের নেট রান রেট ০.২১০। অস্ট্রেলিয়ার মাইনাস (-) ০.৬২৭। সোমবার শারজায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেলবে ইংল্যান্ড। মর্গ্যানদের সুপার টুয়েলভের শেষ ম্যাচ শারজাতেই, নভেম্বরের ৬ তারিখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। নভেম্বরের চার তারিখ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলে ৬ নভেম্বরই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
Three massive wickets 😍
— England Cricket (@englandcricket) October 30, 2021
12 dot balls 🙌
Today's Player of the Match @CJordan 👊 #T20WorldCup | #EnglandCricket pic.twitter.com/NWeoAe8yo0
That was a phenomenal innings from Buttler.#T20WorldCup pic.twitter.com/bsoSmspqfW
— cricket.com.au (@cricketcomau) October 30, 2021












Click it and Unblock the Notifications