প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে ২ রানে হার অস্ট্রেলিয়ার, নায়ক মালান

প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে ২ রানে হার অস্ট্রেলিয়ার, নায়ক মালান

প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে মাত্র ২ রানে হার হজম করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে ঝকঝকে পারফরম্যান্স দেন ব্যাটসম্যান ডেভিড মালান। অন্যদিকে চেষ্টা করেও অস্ট্রেলিয়াকে জেতাতে ব্যর্থ হন ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

টসে জিতে ফিল্ডিং অস্ট্রেলিয়ার

টসে জিতে ফিল্ডিং অস্ট্রেলিয়ার

রোজবোল ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ইংল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। পরিবেশ ও পরিস্থিতির সম্পূর্ণ সুবিধা নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তোলেন ইয়ন মর্গ্যান। হোম টিমের হয়ে সর্বাধিক ৪৩ বলে ৬৬ রান করেন ডেভিড মালান। ২৯ বলে ৪৪ রান করেন ইংল্যান্ড ওপেনার তথা উইকেটরক্ষক জোস বাটলার। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন আশটন আগার, কেন রিচার্ডসন ও গ্লেন ম্যাক্সওয়েল।

অস্ট্রেলিয়ার জবাব

অস্ট্রেলিয়ার জবাব

১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন অস্ট্রেলিয় ওপেনাররা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের মধ্যে ৯৮ রানের পার্টনারশিপ হয়। ৩২ বলে ৪৬ রান করে আউট হন ফিঞ্চ। ৪৭ বলে ৫৮ রানের লড়াকু ইনিংস খেলেন ওয়ার্নার। মিডিল ও লোয়ার অর্ডার সেভাবে জ্বলে উঠতে না পারায় ম্যাচে হার হজম করতে হয় অস্ট্রেলিয়াকে।

দুর্দান্ত আর্চার ও রশিদ

দুর্দান্ত আর্চার ও রশিদ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করেন জোফ্রা আর্চার ও আদিল রশিদ। দুই ক্রিকেটারই ২টি করে উইকেট নেন। একটি উইকেট নেন মার্ক উড। ম্যাচের সেরা ক্রিকেটার হন ইংল্যান্ডের ডেভিড মালান।

আইপিএলের আগে প্রাপ্তি ও অপ্রাপ্তি

আইপিএলের আগে প্রাপ্তি ও অপ্রাপ্তি

১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার জার্সিতে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়া বহু ক্রিকেটার খেলবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই সব ক্রিকেটাররা আইপিএলের জন্য কতটা তৈরি, তা বোঝা গিয়েছে প্রথম ম্যাচ। ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, জোফ্রা আর্চার, জোস বাটলার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েলদের পারফরম্যান্স দেখে খুশিই হবেন তাঁদের ফ্র্যাঞ্চাইজিগুলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+