দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারিয়ে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জয় ইংল্যান্ডের

দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারিয়ে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জয় ইংল্যান্ডের

ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড। জোস বাটলারের দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে রোজ বোলে ৬ উইকেটে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও ইংল্যান্ড উইকেটরক্ষককেই দেওয়া হয়েছে।

টসে জিতে অস্ট্রেলিয়ার ব্যাটিং

টসে জিতে অস্ট্রেলিয়ার ব্যাটিং

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে অজিরা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ সর্বোচ্চ ৪০ রান করেন। ৩৫ রান করেন অল-রাউন্ডার মার্কাস স্টোইনিস। ইংল্যান্ডের হয়ে দুই উইকেট নেন ক্রিস জর্ডন। একটি করে উইকেট নেন মার্ক উড ও আদিল রশিদ।

ইংল্যান্ডের জবাব

ইংল্যান্ডের জবাব

সাত বল বাকি থাকতেই মাত্র চার উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ৫৪ বলে ৭৭ রান করে অপরাজিত থাকেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জোস বাটলার। ৩২ বলে ৪২ রান করেন গত ম্যাচের নায়ক ডেভিড মালান। ১৩ রান করে অপরাজিত থাকেন মইন আলি।

অস্ট্রেলিয়ার বোলিং

অস্ট্রেলিয়ার বোলিং

গত ম্যাচের মত এই টি-টোয়েন্টিতেও সর্বাধিক উইকেট নেন অস্ট্রেলিয়ায় আস্টন আগর। একটি করে উইকেট নেন পেসার মিচেল স্টার্ক ও স্পিনার অ্যাডাম জাম্পা।

সিরিজ জয় ইংল্যান্ডের

সিরিজ জয় ইংল্যান্ডের

এক ম্যাচ বাকি থাকতেই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে গেল ইংল্যান্ড। আইপিএলের আগে জোস বাটলার, অ্যারন ফিঞ্চ, মার্নাস স্টোইনিসের পারফরম্যান্সে নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলিতে উচ্ছ্বসিত করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+