বিধ্বংসী কামিন্স, অ্যাশেজ শুরুতেই ধুঁকছে ইংরেজ’রা
অ্যাশেজের শুরুতেই জোর ধাক্কা খেল ইংল্যান্ড। অস্ট্রেলীয় পেস-ত্রয়ী'র বিধ্বংসী বোলিং-এর সামনে ব্রিসবেনে প্রথম টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেল ১৪৭ রানে। তারকাখোচিত ইংলিশ ব্যাটিংলাইনআপ'কে ভাঙার নেতৃত্ব দেন প্যাট কামিন্স। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই পাঁচ উইকেট নিলেন কামিন্স।

অ্যাশেজের ঠিক আগেই কামিন্স'কে অধিনায়ক হিসেবে ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যাসেজ যে কোনও ক্রিকেটারের কাছেই বাড়তি অনুপ্রেরণার রসদ। শতবর্ষ পেরিও অ্যাশেজের ইতিহাস কাঁটা ধরায় ক্রিকেটপ্রেমীদের গায়ে। বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে 'ছাই'-এর লড়াইয়ে নামার আগে নতুন কেউ অধিনায়ক হলে তাঁর ঐতিহ্যের লড়াইয়ে জেতার খিদে অনেকটাই বেড়ে যায়। সেটাই লক্ষ করা গিয়েছে কামিন্সের মধ্যে।
টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে ঝলসে উঠেছেন গাব্বা'য়। পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে একা হাতে ইংল্যান্ডের মিডল অর্ডারের ভিত নাড়িয়ে দিয়েছেন এই পেসার। ইংল্যান্ডের প্রথম ইনিংসে কামিন্সের শিকার হাসিব হামিদ (২৫), বেন স্টোকস (৫), ক্রিস ওকস (২১), ওলি রবিনসন (০) এবং মার্ক উড (৮)। কামিন্স যোগ্য সঙ্গত অজি পেস আইআপের অন্যতম বিধ্বংসী মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড। দু'জনেই দু'টি করে উইকেট পয়েছেন। একটি উইকেট শিকার ক্যামেরুন গ্রিনের।
কামিন্স-স্টার্ক'দের আঙুনে পেসের সামনে এই ইনিংসে চূড়ান্ত ব্যর্থ ইংল্যান্ডের টপ অর্ডার এবং মিডল অর্ডার। ররি বার্নাস, বেন স্টোকস, দাভিদ মালান-কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। দলের ভঙ্গুর অবস্থায় যাঁর দিকে চেয়ে থাকে গোটা ইংল্যান্ড সেই জো রুট রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরৎ যান। ইংল্যান্ড ইনিংস মূলত এগিয়েছে লোয়ার মিডল অর্ডারের সৌজন্যে। রুট-মালান-স্টোকস'দের ব্যর্থতা'য় ঢুকতে থাকা স্কোরকার্ডে কিছুটা হলেও অক্সিজেন জুগিয়েছেন জস বাটলার (৩৯), ওলি পপ (৩৫) এবং ক্রিস ওকস (২১)। এ ছাড়া রান সামান্য রান এসেছে ওপেনার হামিদের ব্যাট থেকে। এই চার ক্রিকেটার ছাড়া ইংল্যান্ডের কোনও ব্যাটার-ই এ দিন দুই অঙ্কের সংখ্যায় পৌঁছতে পারেননি।












Click it and Unblock the Notifications