আর্চারকে রেখেই অ্যাশেজের দল ঘোষণা করল ইংল্যান্ড
আর্চারকে রেখেই অ্যাশেজের দল ঘোষণা করল ইংল্যান্ড
প্রথম অ্যাশেজ টেস্টের জন্য ইংল্যান্ড দলে ঢুকলেন জোফ্রা আর্চার। জো রুটের অধিনায়কত্বে মোট ১৪ জনের দল ঘোষণা করল ইংল্যান্ড। দলের সহ-অধিনায়ক বাছা হয়েছে বেন স্টোকসকে।
এজবাস্টনে ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে ৭১তম অ্যাশেজ সিরিজ। সে উপলক্ষ্যে শুক্রবারই ১৭ জনের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। পিছিয়ে নেই ইংল্যান্ডও। এজবাস্টনে অনুষ্ঠিত হতে চলা প্রথম অ্যাশেজ টেস্টের জন্য ১৪ জনের দল ঘোষণা করল তারা।

এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে মাঠে না নামা জোফ্রা আর্চার এজবাস্টন টেস্টে সুযোগ পেলেও পেতে পারেন বলে মনে করা হচ্ছে। সফল হলে ওয়ান ডে-র মতোই টেস্টেও তাঁর জায়গা পাকা হয়ে যেতে পারে।
গত ১৪ জুলাই লর্ডসে নিউজিল্য়ান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতার দশ দিন পর ওই মাঠেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে চার দিনের টেস্ট খেলতে নামে ইংল্যান্ড। কিন্তু প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন ইংরেজরা। মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় তাঁদের ইনিংস। যদিও পরে দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে আসা শুধু নয় টেস্টও জেতে জো রুটের দল।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে হওয়া ভুলত্রুটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হলে বড়সড় বিপর্যয় হতে পারে বলে ইংল্যান্ডকে সতর্ক করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ইংল্য়ান্ডের অ্যাশেজ দল :
জো রুট (অধিনায়ক), বেন স্টোকস (সহ অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জোস বাটলার (উইকেটরক্ষক), সাম কুরান, জো ডেনলি, জেসন রয়, ওলি স্টোন, ক্রিস ওকস।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications