চোটগ্রস্ত অ্যান্ডারসনকে বাইরে রেখেই তৃতীয় অ্যাসেজ টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের
চোটগ্রস্ত অ্যান্ডারসনকে বাইরে রেখেই তৃতীয় অ্যাসেজ টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের
চোটগ্রস্ত অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনকে বাইরে রেখেই তৃতীয় অ্যাসেজ টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। ৩৭ বছরের ওই পেসার ছাড়া দল অপরবর্তিতই রেখেছে জো রুট শিবির।

উল্লেখ্য অ্যাসেজ সিরিজ শুরু হওয়ার আগেই পায়ে ডান পায়ে চোট পান জেমস অ্যান্ডারসন। সেই অবস্থায় তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতেও নামেন। প্রথম দিনই মাঠের বাইরেও চলে যান। সেই অবস্থায় দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারকে দ্বিতীয় অ্যাসেজ টেস্টে নামানোর ঝুঁকি নেয়নি ইংল্যান্ড। জিমির পরিবর্তে তরুণ জোফ্রা আর্চারকে এই ম্যাচে খেলানো হয়।
একই ভাবে তৃতীয় অ্যাসেজ টেস্টেও অ্যান্ডারসনকে বাইরে রেখেই বারো জনের দল ঘোষণা করেছে ইংল্য়ান্ড শিবির। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, লিস্টেশিয়েরের বিরুদ্ধে তিন দিনের প্রদর্শনী ম্যাচে জিমিকে সুস্থতার প্রমাণ দিয়ে জাতীয় দলে ফিরতে হবে।
তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড দল :
জো রুট (অধিনায়ক), জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জোস বাটলার, সাম কুরান, জো ডেনলি, জ্যাক লিঞ্চ, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস।












Click it and Unblock the Notifications