অ্যাসেজ ২০১৯: জোফরা আর্চারকে ছাড়াই মাঠে নামছে ইংল্যান্ড, কিন্তু কেন
অ্যাসেজ ২০১৯: অ্যাসেজের ঢাকে কাঠি। বৃহস্পতিবার এজবাস্টন টেস্ট থেকে শুরু হচ্ছে ইংল্য়ান্ড-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ।জোফরা আর্চারকে ছাড়াই মাঠে নামছে ইংল্য়ান্ড, কিন্তু কেন?
অ্যাসেজের ঢাকে কাঠি। বৃহস্পতিবার এজবাস্টন টেস্ট দিয়ে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের অ্যাসেজ সিরিজ। আর প্রথম টেস্টেই ইংল্যান্ড দলে নেই বিশ্বকাপ মাতানো জোফরা আর্চার।

পেশির চোট রয়েছে আর্চারের, সেই যন্ত্রণা থেকে পুরোপুরি এখনও ফিট নন ইংল্যান্ড পেসার। সেকারণে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজেও দলে ছিলেন না জোফরা। এবার তাঁকে বাদ দিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য প্রথম একাদশ জানালো ইংল্য়ান্ড। প্রসঙ্গত এজবাস্টনে আজ প্রথম টেস্ট খেললে এই ম্যাচ দিয়েই পাঁচ দিনের ক্রিকেটে অভিষেক করতেন জোফরা।
গত মাসে বিশ্বকাপে বল হাতে ইংল্যান্ডকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন ডানহাতি এই পেসার। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার ওভারে আঁটোসাঁটো বোলিং করে জেমস নিশামদের ১৫ রানের গণ্ডিতে আটকে রাখেন আর্চার। শেষ পর্যন্ত বাউন্ডারি কাউন্টে এগিয়ে থাকায় নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।
অন্যদিকে ম্যাচের একদিন আগে এজবাস্টন টেস্টের প্রথম এগারো ঘোষণা করল ইংল্যান্ড
রোরি বার্নস, জেসন রয়, জো রুট(অধিনায়ক), জো ডেনলি, জোস বাটলার, বেন স্টোকস, জনি বেয়ারস্টো(উইকেট কিপার), মইন আলি, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন












Click it and Unblock the Notifications