আইপিএল ও টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন স্যাম কারান, প্লে অফের আগে সমস্যায় সিএসকে
চোটের কারণে আইপিএলের বাকি ম্যাচগুলির পাশাপাশি টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান। তাঁর পিঠের নীচের অংশে চোট রয়েছে। আইপিএলে অল্প সময়ের ব্যবধানে ম্যাচ থাকায় ফর্মে থাকা স্যাম কারান ও ডোয়েইন ব্র্যাভোকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু কারান ছিটকে যাওয়ায় প্লে অফের আগে সমস্যা বাড়ল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের।

(ছবি- স্যাম কারানের ইনস্টাগ্রাম)
ইংল্যান্ড ইতিমধ্যেই স্যাম কারানের পরিবর্ত হিসেবে তাঁর দাদা টম কারানকে বিশ্বকাপের দলে নিয়েছে। রিজার্ভ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন রিস টপলে। ইংল্যান্ড ইতিমধ্যেই স্যাম কারানের পরিবর্ত হিসেবে তাঁর দাদা টম কারানকে বিশ্বকাপের দলে নিয়েছে। রিজার্ভ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন রিস টপলে। ইসিবি-র তরফে বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার রাজস্থান রয়্যালস ম্যাচের পরেই পিঠে চোটের কথা জানান চেন্নাই সুপার কিংসে থাকা ইংল্যান্ডের অলরাউন্ডার। স্ক্যানের পর তাঁর চোটের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে। কয়েক দিনের মধ্যেই কারান দেশে ফিরবেন। ফের স্ক্যান করে চোট কতটা গুরুতর তা বুঝে নেবে ইসিবির মেডিক্যাল টিম। চলতি সপ্তাহেই পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। উল্লেখ্য, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কারানকে ব্যাট করতে হয়নি। তবে চার ওভারে ৫৫ রান দিয়েছিলেন। তার আগে কেকেআর ম্যাচে কারান ৫৬ রান খরচ করেছিলেন।
A special message from #KadaikuttySingam to the #Yellove family!
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) October 5, 2021
Read More: https://t.co/g0QxFMUkWS#WhistlePodu #Yellove 🦁💛 @CurranSM pic.twitter.com/PwvGQuzigU
আইপিএলের দ্বিতীয়ার্ধে দুটি ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন স্যাম কারান। ৮ ওভারে মোট ১১১ রান দিয়ে কোনও উইকেট পাননি। ডোয়েইন ব্র্যাভোকে যে ম্যাচগুলিতে বিশ্রাম দেওয়া হচ্ছিল সেগুলিতে কারানকে খেলানো হয়। গতকাল দিল্লি ক্যাপিটালস ম্যাচে অবশ্য কারান সিএসকে দলে ছিলেন না। স্যামের দাদা টম কারান ওভাল ইনভিন্সিবলসের হয়ে দ্য হান্ড্রেডে ৮ ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২টি ম্যাচ খেললেও আইপিএলের দ্বিতীয়ার্ধে এখনও সুযোগ পাননি একটি ম্যাচেও।
Speedy recovery, @CurranSM 💪#T20WorldCup squad update ⬇️
— England Cricket (@englandcricket) October 5, 2021
আইপিএলে খেলা ক্রিকেটারদের বাদ দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপের দলের বাকি সদস্য ও সাপোর্ট স্টাফরা আজই মাসকটে পৌঁছে গিয়েছেন। ১৬ অক্টোবর অবধি ওমানেই থাকবে গোটা দল। সেখানে ১০ দিনের শিবির হবে। সেখান থেকে দুবাই পৌঁছাবে ইংল্যান্ড। ইয়ন মর্গ্যান-সহ যাঁরা আইপিএল খেলছেন তাঁরা বিশ্বকাপ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীতেই যোগ দেবেন। টি ২০ বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে ১৮ সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচও খেলবে থ্রি লায়ন্স।
Oman 🇴🇲 👋
— England Cricket (@englandcricket) October 5, 2021
Our #T20WorldCup journey begins here!
🏏 🌍 🏆 pic.twitter.com/OY2Gqk9Xkj












Click it and Unblock the Notifications